2 Answers

http://www.math.com/tables/geometry/areas.htm http://www.math.com/tables/geometry/volumes.htm http://www.math.com/tables/geometry/polygons.htm http://www.math.com/tables/geometry/surfareas.htm http://www.math.com/tables/geometry/circles.htm

31396 views

অঙ্কের জ্যামিতি সুত্র সমকোনী ত্রিভূজঃ যে ত্রিভূজের একটি কোন সমকোন (90০) তাকে সমকোনী ত্রিভূজ বলে। ত্রিভূজের মধ্যমাঃ ত্রিভূজের যে কোন একটি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে ত্রিভূজের মধ্যমা বলে। ত্রিভূজের উচ্চতাঃ ত্রিভূজের যে কোন একটি বাহুর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব টানলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে ত্রিভূজের উচ্চতা বলে। সামন্তরিকঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরষ্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। বর্গক্ষেত্রঃ যে আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান ও সন্নিহিত কোনের মান 90০ তাকে বর্গক্ষেত্র বলে। ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজের কেবলমাত্র একজোরা বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আয়তক্ষেত্রঃ যে সামন্তরিকের সব কোন সমকোন(90০) এবং বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাকে আয়তক্ষেত্র বলে। সুষম বহুভূজের প্রত্যেকটি অন্তঃকোনের মান = x 90০(n=বাহুর সংখ্যা) সুষম বহুভূজের প্রত্যেকটি বহিঃকোনের মান= x 90০(n=বাহুর সংখ্যা) লম্ব বা সমকোন কাকে বলে? উঃ একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দন্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোনদ্বয়ের মান সমান হয় (=90০), তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির ওপর লম্ব বলা হয়। এবং সন্নিহিত কোন দুটির প্রত্যেকটিকে সমকোন বলে। সুক্ষকোন কাকে বলে? উঃ এক সমকোন (=90০) অপেক্ষায় ছোট কোনকে সুক্ষকোন বলে। যেমনঃ 30o,50o,70oপ্রভৃতি। স্থুলকোনঃ এক সমকোন (=90০) অপেক্ষায় বড়ো কোনকে স্থুলকোন বলে। যেমনঃ 100o,115o,127oপ্রভৃতি। পুরক কোন কি? দুটি কোনের সমষ্টি 90০ বা এক সমকোন হলে কোন দুটির একটিকে অপরটির পুরক কোন বলে। সম্পুরক কোন কি? উঃ দুটি কোনের সমষ্টি 180০ বা দুই সমকোন হলে কোন দুটির একটিকে অপরটির সম্পুরক কোন বলে। বহিঃকোনঃ একটি সুক্ষকোনের কোন একটি বাহুকে যদি ওই বাহুটির বিপরীত দিকে বাড়ানো যায়, তাহলে সেটি কোনটির অপর বাহুর সাথে যে কোন উৎপন্ন করবে তাকে ওই কোনটির বহিঃকোন বলে। বিপ্রতীপ কোনঃ দুটি সরলরেখা পরষ্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে এক জোরা করে মোট দুই জোরা কোন উৎপন্ন হয়। যে-কোনো বিপরীত মুখী এক জোড়া কোনের একটিকে অপরটির বিপ্রতিপ কোন বলে। ছেদক বা ভেদকঃ দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ওই সরলরেখাটিকে, প্রথম সরলরেখা দুটির ছেদক বা ভেদক বলে। সমবাহু ত্রিভূজঃ যে ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরষ্পর সমান তাকে সমবাহু ত্রিভূজ বলে। সমদ্বিবাহু ত্রিভূজঃ যে ত্রিভূজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভূজ বলে। বিষমবাহু ত্রিভূজঃ যে ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরষ্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভূজ বলে। সুক্ষ্মকোনী ত্রিভূজঃ যে ত্রিভূজের তিনটি কোনই সুক্ষ্মকোন (90০ থেকে ছোট) তাকে সুক্ষ্মকোনী ত্রিভূজ বলে। স্থুলকোনী ত্রিভূজঃ যে ত্রিভূজের একটি কোন স্থুলকোন (90০ থেকে বড়ো) তাকে স্থুলকোনী ত্রিভূজ বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : বাহু2 পরিসীমা : 4 x বাহু বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য : বাহু x আয়তক্ষেত্রের ক্ষেত্রফল : দৈর্ঘ্য x প্রস্থ পরিসীমা : 2x( দৈর্ঘ্য + প্রস্থ) সামন্তরিকের পরিসীমা : 2 x (সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল) ক্ষেত্রফল : (ভুমি x উচ্চতা) রম্বসের সুত্র :- ক্ষেত্রফল : x(কর্ণদুটির গুনফল) সমকোনী ত্রিভুজ : পরিসীমা : (ভুমি + উচ্চতা + অতিভূজ) ক্ষেত্রফল : x ভূমি x উচ্চতা (অতিভূজ)2 = (ভূমি)2 + (উচ্চতা)2 সমবাহু ত্রিভুজ :- পরিসীমা : 3x বাহু ক্ষেত্রফল: x(বাহু)2 সমদ্বিবাহু ত্রিভুজ : পরিসীমা : ভুমি + সমান বাহু দুটির সমষ্টি ক্ষেত্রফল : x ভূমি x উচ্চতা বিষমবাহু ত্রিভুজ : পরিসীমা : তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্ধপরিসীমা (s) : ক্ষেত্রফল : ট্রাপিজিয়াম :- ক্ষেত্রফল : (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) x উচ্চতা। বৃত্ত :- ব্যাসার্ধ : r পরিধি : 2 ক্ষেত্রফল :2 লম্ব পিরামিড পার্শ্বতলের ক্ষেত্রফল : x ভূমির পরিসীমা x তির্যক উচ্চতা। বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল : পার্শ্বতলের ক্ষেত্রফল + ভূমির ক্ষেত্রফল। বর্গ একক আয়তন : x ভূমির ক্ষেত্রফল x উচ্চতা। ঘন একক চোঙের সুত্র: (ব্যাসার্ধ : r) পার্শ্বতলের ক্ষেত্রফল :ভূমির পরিধি উচ্চতা (2 )| বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল :2x ভূমির ক্ষেত্রফল + পার্শ্বতলের ক্ষেত্রফল {2(r+h)} | বর্গ একক আয়তন : ভূমির ক্ষেত্রফলx উচ্চতা(2h )। ঘন একক প্রিজমের সুত্র : পার্শ্বতলের ক্ষেত্রফল :ভূমির পরিসীমা x উচ্চতা| বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল : পার্শ্বতলের ক্ষেত্রফল+ 2 x ভূমির ক্ষেত্রফল |বর্গ একক আয়তন : ভূমির ক্ষেত্রফল x উচ্চতা। ঘন একক শঙ্কুর সুত্র :- পার্শ্বতলের ক্ষেত্রফল : x ভূমির পরিধী x তীর্যক উচ্চতা | বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল : পার্শ্বতলের ক্ষেত্রফল+ ভূমির ক্ষেত্রফল |বর্গ একক আয়তন : x ভূমির ক্ষেত্রফল x উচ্চতা। ঘন একক তীর্যক (ব্যাসার্ধ)2

31396 views

Related Questions