1 Answers

বিভব পতন অথবা ভোল্টেজ ড্রপ বলতে বোঝায় কোন একটা উপাদানের মধ্যে দিয়ে কারেন্ট যাবার সময় তড়িচ্চালক শক্তির উৎসকে যতটা কাজ করতে হয়।জিনিসটাকে এভাবে বোঝানো যায়ঃধরা যাক,কোন একটা ব্যাটারির তড়িচ্চালক শক্তি ১.৫ ভোল্ট।এই ১.৫ ভোল্টের একটা অংশ ব্যয় হবে চার্জকে ব্যাটারির এক প্রান্ত থেকে পুরো বর্তনী ঘুরিয়ে আরেক প্রান্তে আনতে।ধরা যাক ১.৪ ভোল্ট ব্যয় হল।ভোল্ট জিনিসটার মানে হচ্ছে জুল/কুলম্ব।অর্থাত এক কুলম্ব চার্জকে বর্তনী ঘুরিয়ে ব্যাটারির এক প্রান্ত হতে আরেক প্রান্তে আনতে ১.৪ জুল কাজ করা লাগল। এই ১.৪ জুল/কুলম্ব কাজ বা ১.৪ ভোল্টকে বলা যায় বাহ্যিক বিভব পতন(ব্যাটারিকে এতটুকু কাজ করতে হয়েছে বা এতটুকু শক্তির পতন হয়েছে)। বাকি রইল ০.১ ভোল্ট।এটা ব্যয় হবে ব্যাটারির ভেতর দিয়ে চার্জকে পাস করাতে।ব্যাটারির মধ্যে যে সব রাসায়নিক পদার্থ থাকে ওদের কারণেও একটা রোধ সৃষ্টি হয়।এটাকে অভ্যন্তরীন রোধ বলে।এই রোধকে অতিক্রম করে চার্জগুলোকে পাস করাতে যে কাজ করতে হয় তাকে বলে অভ্যন্তরীন বিভব পতন।

3436 views Answered

Related Questions

Next steps