1 Answers
মেথি এর পাতা শাক হিসাবে খাওয়া হয়। মেথি শাক গ্রাম বাংলার মানুষের প্রিয় খাদ্য। ইউনানী, কবিরাজী ও লোকজ চিকিৎসায় বহুবিধ ব্যবহার হয়। মশলা হিসাবেও এটি প্রচুর ব্যবহার হয়।। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। মেথি থেকে ষ্টেরয়েডের উপাদান তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, মেথি শুধু রান্নার কাজেই নয়, আমাদের প্রাণ বা কর্মশক্তি বাড়াতে এর জুড়ি নেই। আনুমানিক ৩০টি দেশের ২৫ হাজার মানুষের ওপর (পুরুষ) এর পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ তাদের বৈবাহিক জীবন নিয়ে উদ্বিগ্ন, তারা মেথির রস দিনে দু'বার পরিমাণ মতো সেবন করলে আশ্চর্য সুফল পেতে পারেন। এই পরিমিত সেবনে তাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে আরও সুখময়। হতাশা বা অবসাদ, অতিরিক্ত শারীরিক ওজন ও অ্যালকোহল পানে অসুস্থতা, ডায়াবেটিস ইত্যাদি বহু অসুখ ও শারীরিক সমস্যার জন্য মেথির রস এক মহৌষধ! মেথিরর শাক যৌনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy