1 Answers
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে হেয়ার ট্রান্সপ্লানটেশন এক যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। যাদের টাকমাথা; অর্থাৎ যাদের মাথার পেছনে বা সাইডে চুল আছে, কিন্তু কপালের ওপর বা মাথার উপরিভাগে চুল নেই এবং যাদের বয়স ২৫ ও এর ঊর্ধ্বে, তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে চুল প্রতিস্থাপন উত্তম পদ্ধতি। চিকিৎসাবিজ্ঞানে হেয়ার ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে চিকিৎসকরা বর্তমানে চুল প্রতিস্থাপন করছেন।
হেয়ার ট্রান্সপ্লানটেশন বলতে মাথার পেছনে বা সাইড থেকে চুলসহ চামড়া কেটে এনে সেলাই করতে হয় আবার মাথার পেছন থেকে ও সাইড থেকে একটি করে চুল গোড়াসহ এনে টাক জায়গায় স্কিন ফুটো করে ঢুকিয়ে দিতে হয়।
বর্তমানে দুটি পদ্ধতির মাধ্যমে হেয়ার ট্রান্সপ্লানটেশন করা হয়। একটি হলো FUT বা Follicular Unit Transection, যার মাধ্যমে মাথার পেছন ও সাইড থেকে চুলসহ চামড়া কেটে এনে সেলাই করতে হয়।
অপরটি হলো FUE (Follicular Unit Extraction). এ পদ্ধতিতে মাথার পেছন ও সাইড থেকে একটি করে চুল গোড়াসহ এনে টাক জায়গায় স্কিন ফুটো করে ঢুকিয়ে দিতে হয়।
প্রশ্ন থাকে, একজন রোগী কোন পদ্ধতি ব্যবহার করবেন। তাই এ পদ্ধতির চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা জরুরি। অনেকেই মাথার চুল পড়লে বা মাথায় টাক থাকলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কী করবেন ভেবে পান না। সোজা কথা হলো, এ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত। রোগী যদি মনে করেন তাহলে হেয়ার ট্রান্সপ্লানটেশনের দুইটি পদ্ধতি সম্পর্কে বিশদ ধারণা থাকা জরুরি।
পদ্ধতি-১: FUT (Follicular Unit Transection) পদ্ধতিতে মাথার পেছন থেকে চুলসহ স্কিন কেটে এনে সেলাই করা হয়, যা শুকাতে ১০ দিন সময় লাগে। তবে মাথায় চুল কামাতে হবে না।
এ পদ্ধতিতে ৪ ঘণ্টায় ২ হাজার চুল লাগানো যায়। এ পদ্ধতি সূক্ষ্ম। কারণ অণুবীক্ষণ যন্ত্রের নিচে চুল আলাদা করা হয়। এ পদ্ধতিটি ব্যয়বহুল নয়। একজন ডাক্তার ইচ্ছে করলে এক দিনে ৬ হাজার পর্যন্ত চুল লাগাতে পারেন। সেলাই করতে হয় বলে বেশি ব্যথা ও দাগ থাকে। তবে বড় জায়গায় ট্রান্সপ্লানটেশনের জন্য এ পদ্ধতিটি খুবই উপযোগী।
পদ্ধতি-২: FUE (Follicular Unit Extraction) পদ্ধতির মাধ্যমে মাথার পেছন থেকে একটি করে চুল তুলে আনা হয় ও প্রতিস্থাপন করা হয়, যা শুকাতে দুই থেকে তিন দিন লাগে। ধীর পদ্ধতিতে চুল লাগাতে হয় বা ১০ ঘণ্টায় ২ হাজার চুল লাগানো সম্ভব। এ পদ্ধতিতে একদিনে সর্বোচ্চ ২ হাজার চুল লাগানো সম্ভব। তবে এ পদ্ধতিটি ব্যয়বহুল। সেলাই করতে খুব অল্প ব্যথা এবং কোনো দাগ থাকে না। ছোট এরিয়ার ট্রান্সপ্লানটেশনের জন্য এ পদ্ধতি সহায়ক।
চুল প্রতিস্থাপনের একাদশ দিন - ভিডিওটি দেখুন
চুল প্রতিস্থাপনের দ্বাদশ দিন - ভিডিওটি দেখুন
এ দুই পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লানটেশন করার ফলে চুলগুলো স্বাভাবিক বড় হতে থাকে। চুল তুলে আনার পর পেছনের চুলগুলো গজাতে থাকে। তবে মূল কথা হলো, আপনাকে ভেবেচিন্তে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে হেয়ার ট্রান্সপ্লানটেশন করাতে হবে। এতে ঝুঁকি কম এবং আপনি নিশ্চিত থাকতে পারেন।
যোগাযোগ করুন
ডাঃ মোঃ মাহাবুবুর রহমান শাহিন
কসমেটিক, ডার্মাটোলজিক ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন
অরোরা স্কিন এন্ড এস্থেটিক্স, ইউনিয়ন হাইট (লেভেল-৪), স্কয়ার হাসপাতালের পাশে, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
ফোন: ০১৭১৭৪৪৫২৫৫
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy