হাদিসের ব্যাখ্যা ও তার অনুবাদ করে দেন প্লিজ?

হুজুর প্রথমে আমার সালাম নেবেন ।পর সমাচার এই যে আমি খুব সমস্যায় পড়ে এটা লিখছি আশা করি আপনার কাছ থেকে সমাধান পাব ।আমি এই সাইট থেকে বহু সমাধান পেয়েছি ইনশাআল্লাহ আগামিতেও সমাধান পাব ।আপনাকে যা করতে হবে তা হলঃ নাসাই শরীফে কিতাবুল জানাইজে মিস্ক অধ্যায়ে যে হাদীসটি আছে যেমনঃ রাসুল সাঃ বলেছেন সর্বোৎকৃষ্ট সুগন্ধি হলো কস্তুরী (হাদিস নং ১৯০৬) ।এই হাদীসটির আরবীতে ব্যাখ্যা ও তার বাংলা অনুবাদ করে লিখে জানালে আমি খুবি খুশি হতাম ।
3083 views

1 Answers

আপনার প্রশ্নে উল্লেখিত হাদীস ও তার অনুবাদ; عن أبى سعيد قال:قال رسول الله صلى الله عليه وسلم "من خير طيبكم المسك

আরবী ব্যাখ্যা; الميِّتُ له حُقوقٌ على المسلِمين؛ منها أنَّهم يُغَسِّلونه، ويُطيِّبُونه بأجْوَدِ الطِّيبِ، ويُصلُّون عليه صلاةَ الجِنازةِ، ويَدفِنُونه في مقابِرِ المسلِمين على القِبْلَةِ.

وفي هذا الحديثِ: أنَّ النَّبيَّ ﷺ «سُئلَ» بصِيغَةِ المَجهُولِ، أي: سأَله أحَدٌ، «عن المِسْكِ؟» وهو نوْعٌ مِن الطِّيبِ، وكانتِ العرَبُ تُسمِّيه المَشْمُومَ، أي: عن حُكْمِ المِسْكِ هل يوضَعُ في حَنوطِ الميِّتِ وكفَنِه،«فقال» رسولُ اللهِ ﷺ مُجِيبًا على السُّؤالِ: «هو»، أي: المِسْكُ، «أطْيَبُ»، أي: أفضَلُ وأحسَنُ، «طِيبِكم»؛ لأنَّه أجوَدُ الأنواعِ وأفخَرُها وسيِّدُها.

বাংলা অনুবাদ, মৃত ব্যক্তির মুসলমানদের উপর কিছু হক রয়েছে; তাকে গোসল দেয়া, ভালো সুগন্ধি মাখানো,জানাযা নামাজ আদায় করা, মুসলমানদের কবরস্থানে কেবলামুখি করে দাফন করা।

(উল্লেখিত হাদিসটি মূলত একটি প্রশ্নের জবাবে বলেছিলেন;যা অন্য রেওয়ায়াত থেকে জানা গেছে) কেউ তাঁকে সাঃ মেশক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল,(এটা এক ধরণের সুগন্ধি।আরব লোকেরা এটাকে মাশমুম বলে থাকে।) অর্থাৎ মেশকের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তা মৃতকে সংরক্ষিত রাখতে দেয়া যাবে কিনা?তার‌ই জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে সুগন্ধি ব্যবহার করো তন্মধ্যে মেশক হল উত্তম ও সুন্দর।কারণ তা অহংকার করার মত সুগন্ধি এবং শ্রেষ্ঠ।


3083 views Answered

Related Questions

Next steps