সমস্যাটির সঠিক সমাধান চাই?

আমি ১টা মেয়ে অনেক ভালবাসি। সবসময় তাকে নিয়ে ভাবি, তবে যতক্ষণ পড়া লেখা করি ততক্ষণ তাকে নিয়ে কোন চিন্তাই করিনা। তাছাড়া সবসময় তাকে নিয়েই চিন্তা করি। এর কারণে কি আমার পড়া লেখার কোন প্রকার ক্ষতি হতে পার? সঠিক উত্তর চাই।
2906 views

4 Answers

আপনি যেহেতু পড়া-লেখার সময়ে তাকে নিয়ে ভাবেন না সেহেতু খুব বেশি ক্ষতি হবার সম্ভাবনা নেই। কিন্তু বর্তমানে আপনার আসল লক্ষ্য হওয়া উচিৎ পড়াশোনা তাই পড়াশোনাকে সবার আগে গুরুত্ব দিন। কোন মেয়েকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করলে এমনিতেই অন্য কাজে তার প্রভাব পড়বে।

2906 views Answered

সবকিছুরই একটা লিমিট আছে। লিমিটের বাইরে যেকোনো কিছুই ক্ষতিকর। বেশি চিন্তা পড়াশুনার ক্ষতি করবে ঠিকই তবে একটা নির্দিষ্ট মাত্রায় তা করলে তা ঐ মেয়েটির প্রতি ভালোবাসাকে আরো গভীর করবে। আগে নিজের ক্যারিয়ার তারপর বাকি সব।

2906 views Answered

আপনি পড়ালেখা করার সময় তাকে নিয়ে ভাবেন না ।কিন্তু অন্য সময় ভাবেন।এর অর্থ হল আপনি তাকে নিয়ে পড়ালেখা ছাড়া অন্য সময় শুধু ভাবেন।পড়ালেখা বিষয়টা হল অনেক জটিল আপনাকে এর প্রতি প্রচুর সময় দিতে হবে।নিজেকে সর্বদা পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ানোর জন্য চিন্তা করতে হবে।তাই আপনি মেয়েটার জন্য যে সময়টুকু ভাবেন এ সময়টুকু কমান ।তাহলে আপনার আর পড়ালেখা ক্ষতি হওয়ার কারন থাকবে না।আর যদি পড়ালেখা ছাড়া অন্যসময় বেশি ভাবেন তাকে নিয়ে তাহলে এটি আপনার পড়ালেখার ব্যাঘাত ঘটাবে বা মনোযোগ কমাবে।তাই একটু কম ভাবুন।তাহলে কোন সমস্যা হবে না।

2906 views Answered

তেমন বেশি ক্ষতি হবে না পড়ালেখায় তবে আপনার দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটাবে। পড়ালেখায় তাকে ভাবেন না এটা অত্যন্ত ভাল তবে আপনার বাকি সময়টাও কাজের মধ্যে নিহিত করতে হবে। যখন তার সাথে কথা বলবেন বা দেখা করবেন তখন তার কথা ভাবুন। মনে রাখবেন ভালবাসাটা আবেগিক অনুভূতি ছাড়া কিছুই নয় কিন্তু আপনার জীবন টা জীবনই।

2906 views Answered

Related Questions

Next steps