হাটু কামড়ানো বিষয়ে জানতে চাই?
1 Answers
হাটু মানব দেহের সবচেয়ে বড়, ওজনবহনকারী ও গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি বা জয়েন্ট। সমগ্র পৃথিবীতে ৪০ উর্ধ্বো প্রতি ৩ জনে ১ জন হাটুর ক্ষয় ও ব্যাথা রোগে আক্রান্ত হন। মেডিকেলের পরিভাষায় একে অষ্টিও আর্থ্রাইটিস বলা হয়। মানবদেহের সকল অন্থিসন্ধি বা জয়েন্ট স্বচ্ছ সাদা নরম আস্তরণ দ্বারা আবৃত থাকে যাকে কার্টিলেজ বলা হয়। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ব্যবহারের ফলে কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে, জয়েন্ট বা অস্থিসন্ধির বর্ডার অমসৃন হয়ে যায় ও গ্যাপ কমে যায়। জয়েন্টের ভেতরকার সাইনোভিয়াল ফ্লুইড কমে গিয়ে জয়েন্ট লাইনে নতুন অনিয়ন্ত্রিত হাড় তৈরী হয় এবং এর আরকিটেক্সারাল ক্ষতিসাধিত হয়। যার ফলে হাঁটু নড়াচড়া করার সময় ব্যথা অনুভূত হয়। পরিসংখ্যানে দেখা গেছে ৬০% মানুষ হাঁটুর ক্ষয় ও ব্যথা রোগে আক্রান্ত হয়। সাধারণত দুই ধরণের অষ্ট্রিও আর্থ্রাইটিস পেয়ে থাকি (১) প্রাইমারী (২) সেকেন্ডারী/ এ্যাডভ্যান্সড। এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। এটি বয়স, পেশা, হরমোন ও অন্যান্য রোগের উপর নির্ভর করে ধীরে ধীরে হতে থাকে। সার্জিকেল চিকিৎসা : সাধারণত শতকরা ৮৫-৯০ ভাগ রোগী উপরোক্ত চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্জারীর প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আপনার চিকিৎসক নিুোক্ত উপায়সমূহ সম্পর্কে সাজেশন দিয়ে থাকেন। ০১. আর্থোসকোপি ০২. কার্টিলেজ গ্রাফটিং ০৩. সাইনোভেকটমি ০৪. অষ্টিওটমি ০৫. টোটাল অথবা পার্সিয়াল নি রিপ্লেইসমেন্ট সুতরাং একজন অভিঙ্গ ডাক্তারের পরামর্শ নিন দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy