2 Answers

জি আপনি পুলিশে যোগদান করতে পারবেন।

যে যোগ্যতা লাগবেঃ

কনস্টেবল পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতাও থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম জিপিএ ২.৫০সহ এসএসসি পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ভিন্নতা রয়েছে।
নিয়োগ-প্রক্রিয়া ও নির্বাচন
বাংলাদেশ পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. মনিরুল ইসলাম বলেন, প্রতিটি জেলায় নির্ধারিত সময়ে ও স্থানে প্রার্থীদের প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের ওই দিনেই ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা প্রসঙ্গে টাঙ্গাইল জেলা থেকে নিয়োগ পাওয়া পুলিশ কনস্টেবল মো. শহিদুল ইসলাম বলেন, সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইগুলো ভালোভাবে পড়তে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। উভয় পরীক্ষায় আলাদাভাবে মোট নম্বরের ৪৫ শতাংশ পেতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের জেলা পুলিশ সুপার কর্তৃক সরবরাহ করা আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। পরে প্রার্থীদের প্রশিক্ষণকেন্দ্রে যোগদানের পর পুলিশ হেড কোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পুনঃ বাছাই কমিটি কর্তৃক অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

4560 views Answered

অবশ্যই পারবেন যদি আপনি সকল বিষয়ে ফিট থাকেন।

4560 views Answered

Related Questions

Next steps