কোন কাজে মন বসাতে পারছি না। পরালেখাতেও মন বসাতে পারছি না।কিছুই ভাল লাগছে না।
3424 views

5 Answers

এই পড়ালেখায় শুধু আপনার না বেশির ভাগ শিক্ষার্থীরই মন বসতে চায় না।এই যে দেখুন না আমি এবার এস এস সি পরীক্ষা দিবো অথচ মোবাইল হাতে নিয়ে বসে আছি।এর জন্য একটা রুটিন তৈরি করে নিতে হয় যে ঐ সময়টাতে হাজার চিন্তা আসলেও পড়ালেখা ছেড়ে উঠবেন না।এভাবে কয়েকদিন করলে অভ্যাস হয়ে যাবে।তখন ঠিক মন বসবে।

3424 views

আপনি যা করবেন:: ১)নিজের উপর ভরসা করুন.. ২)কাজের ফাকে ফাকে বিশ্রাম নিন.. ৩)ভাল খাবার খান.. ৪)যে কোন কাজ মনযোগ দিয়ে করুন...

3424 views

আপনি যেহেতু কোন কাজেই মন বসাতে পারছেন না এমনকি পড়ালেখাও না আপনার উচিৎ হবে কোন জায়গায় ঘুরতে যাওয়া। কারন মানুষের চিত্তবিনোদন প্রোয়জন। তাই কোন কিছুতে ভালো না লাগলে চিত্তবিনোদন পাওয়ার চেষ্টা করবেন।আশা করি সাময়িক খারাপ অবস্থা কাটিয়ে উঠবেন।

3424 views

প্রথমেই মনোযোগ সবার প্রথমেই মনোযোগ। মনোযোগটা থাকতে হবে নিজের প্রতি এবং সময়ের প্রতি। মূলত প্রথমেই যদি এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মনোযোগী হওয়া যায়। তা হলেই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বিরক্তিকর কাজেও নিজেকে মনোযোগী করে গড়ে তোলা যায়। লক্ষ্যের প্রতি মনোযোগী যদি কোনো কাজকে আপনি উপভোগ না করতে পারেন, তা হলে কোনোভাবেই কাজ দিয়ে আপনার পুরো একাগ্রতা নিশ্চিত হবে না। যদি কোনো কাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু মাঝপথেই থেমে গেলেন। হলফ করে বলতে পারি, উক্ত কাজটি আপনার কোনোদিনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই, নিজের লক্ষ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যখন লক্ষ্যের প্রতি মনোযোগী হওয়া যায়, তা হলে খুব সহজেই পাঠ্যবইয়ের প্রতি মনোযোগ চলে আসে। কেননা লক্ষ্য পূরণে প্রথম ধাপই হচ্ছে পাঠ্যবই। সহযোগী পরিবেশ গড়ে তোলা মূলত সম্পূর্ণ মনোযোগ দেয়ার জন্য একটি নির্দিষ্ট পরিবেশ দরকার। মানুষের চিন্তাভাবনা অনেকাংশেই পরিবেশের ওপর নির্ভর করে। যেমন- কম্পিউটারে গান চলছে আর আপনি আপনার পড়ার টেবিলে। দুটি কাজের মধ্যে কোন কাজটি আপনি বেছে নেবেন। এই রকম দ্বিধান্বিত পরিবেশে কখনোই পাঠ্যবইয়ের প্রতি মনোযোগী হওয়া যায় না। এর জন্য প্রথমেই দরকার সুষ্ঠু সুন্দর পড়াশোনার পরিবেশ গড়ে তোলা। তালিকা তৈরি করা শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র পড়ার বিষয়েই না জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুশৃঙ্খলতা প্রয়োজন রয়েছে। তাই পড়াশোনার ব্যাপারেও একটি সুশৃঙ্খল তালিকা তৈরি করা যায়। এতে করে সময়ের সম্পর্কে আরো বেশি দায়িত্বশীল হওয়া যায়। তাই প্রথমে একটি লিস্ট করে নেয়া যেতে পারে। একঘেয়েমি থেকে বাঁচতে অনেকক্ষণ ধরে একই কাজ করতে খুব সহজেই একঘেয়েমি ভাব চলে আসে। তাই এর জন্য লিস্ট অনুসারে পড়া উচিত। মাঝে মাঝে বিনোদনেরও দরকার রয়েছে।

3424 views

আপনি কাজে ও পড়ালেখায় আগ্রহ খুজে পাচ্ছেন না বলে আপনার এরকম সমস্যা হচ্ছে । এজন্য আপনি নিজের মনকে বুঝান যে পড়ালেখা ও কাজের গুরুত্ব কতটুকু । বর্তমান পৃথিবীতে পড়ালেখা করা ছাড়া কোনো কিছু করা প্রায় কঠিন একটা কাজ । তাই আপনাকে অবশ্যই পরিশ্রমী এবং মনোযোগী হতে পারে । আপনি যেকোনো কাজের মধ্যে আনন্দ খুজার চেষ্টাও করতে পারেন । তাছাড়া নিয়মিত রেডিটেশন করুন ।

3424 views

Related Questions