2 Answers

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এর পর নতুন পাসপোর্টের জন্য পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জিডির মূল কপি, একটি পাসপোর্ট সাইজের ছবি ও একটি স্ট্যাম্প সাইজ ছবি। হারানো পাসপোর্টের ফটোকপি সাথে দিতে পারলে ভালো হয়। সে কারণে সব সময় পাসপোর্ট কিছু ফটোকপি এবং নাম্বারসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করা ভালো।

জরুরী ভিত্তিতে পাসপোর্ট পেতে চাইলে ৬০০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। পাসপোর্টের সাধারণ ফি ৩০০০ টাকা। এ ফি জমা দিলে পাসপোর্ট পেতে সময় লাগবে ৭ দিন। উভয় ক্ষেত্রে পুরনো রেকর্ড অথবা পুলিশি প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে পাসপোর্ট ইস্যু করা হবে। তাই এসব তথ্য ও পুলিশি প্রতিবেদন সংক্রান্ত জটিলতায় পাসপোর্ট পেতে বিলম্ব হতে পারে।

3207 views Answered

আপনার পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে নতুন পাসপোর্টের জন্য আপনি যে দেশে আছেন সে দেশে অবস্থিত বা অধীনস্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নতুন পাসপোর্টর জন্য আবেদন করতে হবে। নতুন পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে সঙ্গে দুই কপি ছবি, পুরোনো পাসপোর্টের প্রথম সাত পৃষ্ঠার ফটোকপি, এবং আবেদনের জন্য নির্ধারিত ফি দূতাবাসের গাইডলাইন অনুযায়ী দিতে হবে। আপনার কাছে পাসপোর্ট নেই কিন্তু জরুরি ভিত্তিতে যদি দেশে ফেরার প্রয়োজন হয় তবে দূতাবাস আপানাকে ট্রাভেল ডকুমন্টের ব্যবস্থা করে দেবে। এ জন্য আপনাকে অবশ্যই দূতাবাসে যেতে হবে।

3207 views Answered

Related Questions

Next steps