2 Answers

ফ্যাশনডিজাইন সম্পর্কে বিস্তারিত বলতে না পারলে হালকাভাবে ধারনা দিতে পারি।নিচে দেখতে পারেন:- কোথায় পড়বেন: একসময় বাংলাদেশে ফ্যশন ডিজাইনিং নিয়ে পড়ালেখার করার তেমন সু্যোগ এখন বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করা যায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলোজি (BUFT) শান্তা-মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলোজি (SMUCT) ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা ইন্সটিটিউট অফ ফ্যাশন ইত্যাদি। কেমন পড়বে খরচ: ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে আনমুনিক ১,৮০,০০০ থেকে ২,৫০,০০০ পর্যন্ত পড়তে পারে। যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তবে ৪,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা পর্যন্ত পড়তে পারে। কাজের ক্ষেত্র: টেক্সটাইল, গার্মেন্টস, ফ্যাশন ডিজাইনিং বিষয়ে শিক্ষার্থীদের বাংলাদেশে রয়েছে চাকরির বিশাল বাজার। বাংলাদেশ সরকারের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউজ, গার্মেন্টস শিল্প ও ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে। এছাড়া চাইলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রভাষকও হতে পারেন। আয় কেমন: শুরুতে প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা উপার্জন করতে পারেন। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতন বেড়ে হতে পারে ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এইচএসসি পাস করার পর যে কেউ পড়তে পারেন ফ্যাশন ডিজাইনিং। তথ্যসূত্র:http://bn.amaralo.com/246/education/

4381 views Answered

চাকুরির ক্ষেত্রগুলো জানার আগে জানা দরকার যে ফ্যাশন ডিজাইন এ কি কি বিষয় শিখানো হয়, পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং, কনজাম্পশন প্রভৃতি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখে একজন ফ্যাশন ডিজাইনার।এ ছাড়াও  ফ্যাশন ডিজাইনে অন্তর্ভুক্ত রয়েছে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনোলজি, টেক্সাইল টার্মিনোলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি বিষয়।

পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন।একজন ফ্যাশন ডিজাইনার এই শিল্পে কাজের অনেক সুযোগ রয়েছে। 

4381 views Answered

Related Questions

Next steps