প্রেগন্যান্সি বিষয়ে সমাধান চাই?

আমার স্ত্রী খুব চিকন স্বাস্থ্যের, সে এখন গর্ভবতী। সবাই বলে বাচ্চা হলে সমস্যা হবে। ও খাবারও কম খায়। অামি আমার স্ত্রীকে মোটা বানাতে চাই যাতে অামার বাচ্চার কোনো সমস্যা না হয়।
2879 views

1 Answers

ব্যালেন্সড ডায়েট প্রেগন্যান্সির ক্ষেত্রে খুবই জরুরি। এই সময় শরীরে ক্যালসিয়াম ও আয়রন প্রয়োজন। এজন্য সবুজ শাক-সবজি, লাল ছোলা, কাঁচকলা, পালংশাক, শুকনো ফল, ছোট মাছ, মেটে যেন অবশ্যই খাদ্য তালিকায় থাকে৷ সেটা খেয়াল রাখতে হবে। লোহার কড়াইয়ে রান্না করুন। ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত সামগ্রী যেমন দুধ, দই, ছানা,পনির খেতে পারেন। ফ্যাটি ফুড এড়িয়ে চলতে হবে। রান্নার সময় তেল ও ঘিয়ের পরিমাণ কম রাখুন। ফ্যাটি ফুড রক্তচাপ বাড়িয়ে দিয়ে ভ্রূণের ক্ষতি করতে পারে। চিকিৎসকেরা ফলিক অ্যাসিড নামক ভিটামিন প্রেগন্যান্সির আগে থেকে খেতে বলেন। প্রেগন্যান্সির ১২ সপ্তাহ পর্যন্ত এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খেতে হতে পারে। সবুজ শাকসবজি ও লেবুজাতীয় ফলেও ফলিক অ্যাসিড থাকে। চা, কফি, সফট ড্রিংকস এবং চকোলেট প্রতিটির মধ্যেই ক্যাফিন রয়েছে। ক্যাফিনযুক্ত পানীয় খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। দিনে দুই কাপের বেশি চা বা কফি না খাওয়াই ভাল। এই সময় কনস্টিপেশনের সমস্যা দেখা যায়। ফাইবার এই সমস্যার সমাধানে সাহায্য করে। ডায়েটে তাই ফাইবার-জাতীয় খাবার যেমন শাকসবজি, খোসাসুদ্ধ ফল অবশ্যই রাখতে হবে। সেই সঙ্গে বেশি পরিমাণে জল খেতে হবে। খালি পেটে থাকবেন না। যতবার ইচ্ছে, ততবারই খান। একবারে বেশি না খেয়ে বারবার অল্প পরিমাণে খাবার খাওয়া ভাল। ক্যালসিয়াম-সমৃদ্ধ প্রচুর খাবার খেতে হবে। কারণ, এই সময় শরীরে অতিরিক্ত ক্যালসিয়ামের দরকার পড়ে। কনসিভ করার পর শুরুর দিকে মর্নিং সিকনেসের সমস্যা থাকে। এটা কাটাতে সকালে বিছানা ছাড়ার আগেই দু-একটা বিস্কুট বা সামান্য মুড়ি চিবিয়ে একটু জল খেয়ে নেওয়া ভাল। যা যা খেতে ভাল লাগে, সেগুলোই পরিমাণমতো এবং বিরতি দিয়ে দিয়ে খাওয়া উচিত। অবশ্য ইচ্ছে হল আর দেদারসে ফাস্ট ফুড খেয়ে গেলেন, সেটা মোটেই সুবিধের বিষয় হবে না৷ খেতে হবে একটু রয়ে-সয়ে। বমি, কনস্টিপেশন , বুক- গলায় জ্বালাপোড়া বা অরুচির মতো সমস্যাগুলোর সঙ্গে পেরে ওঠার জন্য ওষুধ নয়, হালকা আর সহজপাচ্য খাবার গ্রহণ করাই ভাল। মাথায় রাখতে হবে খাবারটা শুধু নিজের জন্য নয়, শরীরের অভ্যন্তরের ছোট্ট শিশুটির জন্যও। ওর কী দরকার, সেটা তো মানতেই হবে।

2879 views Answered

Related Questions

Next steps