1 Answers
প্রমীলা দেবীর পরিবারের সাথে রবীন্দ্রনাথের পরিবারের সামান্যতম সম্পর্কও ছিলনা। এমনকি প্রমীলার পরিবারকে রবীন্দ্র পরিবারের কেউ চিনত বলেও ইতিহাসে প্রমাণ নেই। তবে এই বিষয়টি নিয়ে একটি বিতর্ক বিধ্যমান আছে, নিচের অনুচ্ছেদটি পড়লে এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা হবে।
আর একটি বড় অভিযোগ হল, নজরুলের হিন্দু স্ত্রী গ্রহণ করা। সাম্প্রদায়িকগণ বলেন, নজরুলের স্ত্রী প্রমীলা দেবী রবীন্দ্রনাথের ভাসতি বা নাতনি। নজরুল যখন রবীন্দ্রনাথকে প্রতিভায় ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়, তখন রবীন্দ্রনাথ সুকৌশলে তার নাতনিকে দিয়ে নজরুলকে ফাঁদে ফেলেন এবং তাকে বিয়ে দিয়ে নানা কৌশলে কাব্যচর্চা থেকে দূরে রাখার চেষ্টা করেন। এমনকি রবীন্দ্রনাথ নজরুলকে তা স্ত্রী (রবীন্দ্রনাথের নাতনি)কে দিয়ে ধুতরা জাতীয় কোন বিষ খাইয়ে তাকে বিকৃতমস্তিষ্ক বানিয়ে দেন। তিনি অকালে কাব্যচর্চার ক্ষমতা হারান। তাই রবীন্দ্রনাথের বিশ্বকবির খেতাবটি অক্ষুণ্ন থাকে।
কতবড় আনপড়, মূর্খ ও রবীন্দ্রবিদ্বেষী ও সম্প্রদায়িক হলে মানুষ একজন কবির পক্ষে এবং অন্য একজন কবির বিপক্ষে এতবড় ডাহা মিথ্যা তথ্য দিয়ে এতবড় একটা আষাঢ়ে গল্পের অবতারণা করতে পারে! রবীন্দ্রনাথের জমিদার পরিবারের কোন মেয়ে কোন মুসলমান স্বামী গ্রহণ করেছিলেন বলে ইতিহাসে প্রমাণ নেই। অন্যদিকে ঠাকুর পরিবারের সাথে নজরুলের যে সখ্য গড়ে উঠেছিল তা রবীন্দ্রনাথের মহানুভবতার জন্যই। একজন উদীয়মান কবি হিসেবে নজরুল ছিলেন যেমন রবীন্দ্র ভক্ত, তেমনি রবীন্দ্রনাথও ছিলেন নজরুলের নিষ্ঠাবান পৃষ্ঠপোষক ও প্রেরণাদাতা। ঠাকুর বাড়িতে নজরুলের ছিল অবাধ যাতায়াত। কিন্তু রবীন্দ্রনাথের সাথে নজরুলের সম্পর্ক যাই থাকুক নজরুলের স্ত্রী প্রমীলা দেবীর পরিবারের সাথে রবীন্দ্রনাথের পরিবারের সামান্যতম সম্পর্কও ছিলনা। এমনকি প্রমীলার পরিবারকে রবীন্দ্র পরিবারের কেউ চিনত বলেও ইতিহাসে প্রমাণ নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy