1 Answers
ইমো (Imo) একটি ফ্রি মোবাইল এপ যার সাহায্যে কেবল ডাটা খরচ করে মোবাইল-টু-মোবাইল ফ্রি কথা বলা যায়, ভিডিও কল করা যায় এবং চ্যাটিং করা যায়।
ইমো ইনষ্টল ও ব্যাবহারের নিয়ম (এন্ড্রোয়েড মোবাইলের জন্য):
১. প্রথমে নিচের লিংক থেকে ইমো ডাউনলোড করে আপনার মোবাইলে ইনষ্টল করুন।
https://play.google.com/store/apps/details?id=com.imo.android.imoim
২. ইনষ্টল করার পর এপটি রান করলে মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটি প্রবেশ করান।
৩. কিছু সময়ের মধ্যে মোবাইলে একটি কোড আসবে, কোডটি ইমো'র নির্দিষ্ট বক্সে প্রবেশ করান। [তাহলে আপনার ইমো একটিভ হয়ে যাবে]
৪. এবার Contacts এ গেলে আপনার মোবাইলে থাকা যাদের যাদের মোবাইলেও ইমো আছে, তাদের নাম প্রথমে দেখাবে।
৫. যাকে কল করতে চান, তাদের নামের উপর ক্লিক করুন।
৬. উপরের কল বাটনে ক্লিক করুন।
তাহলে তার কাছে কল চলে যাবে।
বি:দ্র: উভয়ের মোবাইলে ইন্টারনেট সংযোগ একটিভ থাকতে হবে।