1 Answers
প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা।
পক প্রনালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল ) প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর (১৭৫৫-১৭৬৩) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে। এই প্রণালীর দক্ষিণ দিকে ছড়িয়ে আছে নিচু দ্বীপের একটি সারি এবং অসংখ্য ডুবোপাহাড় ও মগ্ন চড়া। এগুলিকে একত্রে বলা হয় অ্যাডামস ব্রিজ। ভারতীয় ভাষায় এর প্রকৃত নাম রামসেতু। এই দ্বীপের সারিটি তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কোডি ও শ্রীলঙ্কার মান্নারের তালাইমান্নারের মধ্যে প্রসারিত। রামেশ্বরম দ্বীপটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পাম্বান সেতু দ্বারা যুক্ত।
তথ্য সূত্রঃ- ইউকিপিডিয়া।