2 Answers

যখন কোনো ব্যবস্হার উপর প্রযুক্ত নীট বাহ্যিক বল শূন্যহয় তখন ব্যবস্হাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। কোনো বস্তুর উপর নীট বল যদি শূন্য হয় তাহলে বস্তুটি সমদ্রুতিতে চলতে থাকবে অর্থাৎ বেগ ধ্রুব থাকবে। সময়ের সাপেক্ষে বেগ যদি ধ্রুব হয় তাহলে ভরবেগ P=mv ও সময়ের সাপেক্ষে স্হির থাকবে।

3628 views Answered

নিউটনের গতির সূএানুসারে দেখা যায় যে,কোন বস্তুর উপর ক্রি য়াশীল নিট বল শূন্য হলে,অর্থাৎ, বস্তুর উপর বাহি্যক বল ক্রি য়া না করলে,বস্তুর বেগ v অপরিবর্তিত থাকবে।আবার বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে এর রৈখিক ভরবেগও(P=mv)অপরিবর্তিত থাকবে।ভরবেগের সংরক্ষণ সম্পর্কিত সূএ হলঃ

একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোন বল ক্রিয়া না করলে,ঐ বস্তুুসমূহের ভেক্টর ভরবেগের সমষ্টি ধ্রুব থাকে।এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূএ নামে পরিচিত।

3628 views Answered

Related Questions

Next steps