sir ডাকা টা কি ঠিক?

sir শব্দের পারিভাষিক অর্থ প্রভু। তাই এ নামে কাওকে ডাকা কি ঠিক?
5220 views

3 Answers

Sir = জনাব, মাহশয়। সভ্য দেশগুলোতে যে কাউকে ভদ্রতাবশত সন্মান করে স্যার ডাকা হয়। আর আমাদের মত দেশগুলোতে স্যার বলতে বিশেষ কাউকে সমিহ করা বোঝায় যেটা আমাদের ব্যাকরন জ্ঞান স্বল্পতার পরিচয় মাত্র। আর Master শব্দের অর্থ পন্ডিত, শিক্ষক, গুরু, প্রভু ইত্যাদি।

5220 views Answered

Sir শব্দের পারিভাষিক শব্দ "জনাব", মাস্টার শব্দের পারিভাষিক শব্দ "প্রভু", এটা ডাকা ঠিক না, তবে মাস্টার দিয়ে এখানে সৃষ্টিকর্তা প্রভুকে নির্দিষ্ট না করে একজন পণ্ডিত ব্যক্তি বা মালিক কে বুঝায়। তবুও শাব্দিক ভাবে শব্দটা যেহেতু সৃষ্টিকর্তার বিশেষণ বুঝায় সেহেতু সব মিলিয়ে মাস্টার না ডাকাই ভালো। তবে Sir নির্দ্বিধায় ডাকা যাবে।

5220 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

sir এর একটাই অর্থ নয় বরং আরো অনেক অর্থ আছে যেমন, মহাশয়, পন্ডিত,জনাব,সন্মানিত,গুরু ইত্যাদি। আর এই শব্দটি প্রভু অর্থে তেমন ব্যাবহার হয় না।অনান্য অর্থ নিলে তো ডাকতে কোন সমস্যা নেই। আসলে কে কি নিয়তে ডাকছে সেটাই বড় বিষয়। আরবি রাসুল শব্দের অর্থ সুরা ইউসুফের ২০ নং (সম্ভবত) আয়াতে আল্লাহ রাসুল শব্দের অর্থ হিসেবে নিয়েছেন লেখক অর্থাৎ ফেরেস্তা অথচ আমরা রাসুল মানে তো আমাদের নবী সা: কে বুঝি। যেখানে যেই রকম ব্যাবহার।

5220 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps