মেয়েটি আমাকে চাই কি করে বুজব?
3 Answers
মেয়েরা নিজের প্রশংসা শুনলে খুব খুশি হয়| আপনি তাকে কিছুদিন এড়িয়ে চলুন, যদি সে ফিরে আসে তাহলে আপনাকে সে সত্যিই ভালোবাসে, আর না আসলে বুঝবেন সে আপনাকে ভালোবাসেনা|
আপনি মেয়েটির সাথে সবসময় ভালভাবে কথা বলুন।তবে হ্যা লাই দিয়ে দিয়ে মাথায় তোলা যাবে না।তাহলে আপনাকে কেয়ারই করবে না।যখনই কথা বলবেন শুধু রোমান্টিক কথা বলবেন।আর ওতো বেশি কথা বলবেন না, একটু আকর্ষণ রেখে দিবেন। এমন এমন কথা বলবেন যাতে মেয়েটি আপনার প্রতি দুর্বল হয়ে যায় এবং আপনার কথাই চিন্তা করে।তাহলে কাজ হবে।
আর আচার আচরণ ও কথা বার্তায় বুঝা যাবে। আপনার কোন দুঃখে সে যদি দুঃখ পায় আপনার কষ্টে সে কি সহানুভূতি প্রকাশ করে কিনা তা দেখে আপনি বুঝতে পারেন।
সঙ্গীকে খুশি করার কিছু কার্যকরি টিপসঃ
১) সঙ্গীকে প্রশংসা করুন
মানুষ প্রশংসা অনেক বেশি পছন্দ করেন। যদি সঙ্গীকে অনেক খুশি রাখতে চান তাহলে তার প্রশংসা করুন বিনা দ্বিধায়। হয়তো উপরে বলবেন, আপনি মিথ্যে বলছেন, কিন্তু মনে মনে অনেক বেশিই খুশি হবেন।
২)সঙ্গীকে সময় দিন
ভালোবাসা প্রকাশ কিন্তু আপনার অনেক দামী গিফটের মাধ্যমে হবে না। নারী বা পুরুষ উভয়েই সঙ্গীর কাছ থেকে দামী গিফট নয় সময় আশা করে থাকেন। আপনি নিজের টাকা খরচ করে ভালোবাসা প্রকাশ না করে সময় ব্যয় করেই দেখুন না সঙ্গি খুশি হন কিনা।
৩) সঙ্গীর পছন্দ অপছন্দের খোঁজ রাখুন সঙ্গী সবসময়েই আপনার মনোযোগ চান। তিনি চান আপনি তার পছন্দ অপছন্দের ব্যাপারটি লক্ষ্য করুন। কারণ এর মাধ্যমেই তিনি বুঝে নিতে চান আপনি তাকে কতোটা ভালোবাসেন, কতোটা খেয়াল রাখেন। আপনার এই সামান্য কাজেই আপনার সঙ্গী অনেক বেশি খুশি থাকবেন।
৪) রোমান্টিক হোন নারী এবং পুরুষ মুখে প্রকাশ না করলেও রোমান্স পছন্দ দুপক্ষেরই। তাই একটু হলেও রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। রোমান্টিকতা সঙ্গীকে খুশি করার পাশাপাশি আপনাদের সম্পর্ককেও অনেক বেশি গভীর ও মজবুত করে তুলবে।
৫) সঙ্গীকে দিন হঠাৎ একটি ছোট্ট উপহার কোনো উপলক্ষ থাকলে তো একে অপরকে উপহার দেয়াই হয়। কিন্তু এর বাইরেও সঙ্গীর কথা মনে করে ছোট্ট কিছু নিয়ে এলেন, তাকে সারপ্রাইজ করে দিলেন, এতেও সঙ্গী অনেক বেশি খুশি হবেন। এর জন্যও অনেক খরচ করার প্রয়োজন নেই। একটি ফুল বা ছোট্ট একটি কার্ডই যথেষ্ট।
৬) একে অপরের কাজে সহযোগিতা একে অপরের কাজে সহযোগিতা করার বিষয়টি সম্পর্ক অনেক বেশি মজবুত করে তোলে, সেই সাথে সাহায্য পেয়ে সঙ্গীও অনেক বেশি খুশি থাকেন। যদি কাজে সাহায্য না করতে পারেন মানসিকভাবে সঙ্গীকে সাপোর্ট করেও সাহায্য করতে পারেন। এতেও সঙ্গী খুশিই হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy