1 Answers
আন্ডারলাইন '_' দিয়ে ডোমেইন নাম হয় না। কাজেই আপনার ডোমেইনটি একটু পরিবর্তিত করে www.motiur-hridoy.com করতে হবে। আপনি যদি কাউকে দিয়ে তৈরি করাতে চান, তবে ব্যাপারটি অপেক্ষাকৃত সহজ। তার সাথে কথা বলে ডোমেইন, হোস্টিং ও ডেভলপমেন্ট সহ খরচ মোট কত টাকা খরচ পড়বে, তা জেনে নিন। আপনার সাধ্যের মধ্যে হলে ওয়েবসাইট করিয়ে নিন। আর যদি নিজে করতে চান, তবে আপনাকে ওয়েবসাইট ডেভলপমেন্ট জানতে হবে। বাংলাদেশে যারা ডোমেইন এবং হোস্টিং বিক্রি করে, তাদের কারো সাথে যোগাযোগ করে আপনার ডোমেইন এবং পছন্দমত প্যাকেজের একটি হোস্টিং কিনে নিন। এরপর ডেভলপ করা ওয়েবসাইটটি সেখানে হোস্ট করুন। ব্যাপারটি যত সহজ মনে হচ্ছে, তা নয়। এজন্য ভাল হয় অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করলে।
2970 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy