আমি আউটসোর্সিং করার জন্য কি কি শিখতে হবে ? প্রথম থেকে কি কি শিখে যাবো তার একটি ক্রমান্বয়ে শিক্ষার তালিকা দিলে উপকৃত হবো ।
4150 views

2 Answers

আউটসোর্সিং বর্তমান সময় এর সেরা পেশা। খুব কম সময় এ বেশি আয় করা আউটসোর্সিং এর মূল সুবিধা। শুধুমাত্র একটু দক্ষতা থাকলে আপনিও হতে পারেন একজন সফল ফ্রীলান্সার।আজ আপনাদেরকে বলব কিভাবে আউটসোর্সিং এ নিজের নাম লিখবেন। চলুন তাহলে শুরু করি.... #যা যা লাগবে : ১. কম্পিউটার / ল্যাপটপ, ২. ইন্টারনেট কানেকশন / মডেম, ৩. কিছু কাজের দক্ষতা, ৪. যথেষ্ট সময়। মোটামুটি এই ৪ টি জিনিস থাকলে যে কেউ আউটসোর্সিং এ কারীর গর্তে পারবেন। ভেবে দেখুন আপনার কি কি আছে। ১.২ ও ৪ নম্বর সবার থাকে কিন্তু ৩ নম্বর টা সবার না ও থাকতে পারে। সেজন্যই দরকার নিজেকে দক্ষ করে তোলা। উপরের ৪ টি জিনিস নিশ্চিত হতে পারলে চলুন আরো সামনে এগিয়ে যাই. . . এবার যে কোন একটি মার্কেটপ্লেস এ Account খুলুন। কাজ করার জন্য কেকটি মার্কেটপ্লেস সম্পর্কে Previous Post এ আলোসনা করা হয়ছে। Account খোলার সময় আপনার বেক্তিগত ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ইত্যাদি সঠিক ভাবে পূরণ করবেন। Account খোলার পর আপনার প্রোফাইল এ গিয়ে একটি CV তৈরী করতে হবে। সেখানে উল্লেখ করতে হবে যে আপনি কোন কোন কাজে দক্ষ এবং আপনার Rate কত। সেখানে আপনার ওয়েবসাইট এর Link ও দিতে পারেন। প্রোফাইল কভ যত সুন্দর ও আকর্ষনীয় হবে কাজ পাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে। তাই যতটা সম্বব প্রোফাইল কে Attractive করার চেষ্টা করবেন।প্রোফাইল এমন ভাবে তৈরী করবেন যাতে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখেই আপনার উপর ভরসা করতে পারে। প্রোফাইল তৈরী করা শেষ হয় গেলে এবার সাইট গুলোতে একটু ঘুরে ঘুরে দেখেন। Account খোলার প্রথম কয়েকদিন কাজ এর জন্য Bid করবেন না। বিশেষ করে ১ম ৪-৫ দিন সাইট এর বিভিন্ন Features গুলো দেখে নিতে পারেন। সাইট এর নিয়ম কানুন, সুযোগ সুবিধা ইত্যাদি ভালো করে দেখে নিন। এতে পরে কাজ করতে সুবিধে হবে। তারপর আস্তে আস্তে Bid করা শুরু করুন। প্রথম অবস্থায় কাজ পেতে একটু দেরি হয়। ১৫-২০ দিন সময় লাগতে পারে। তাই ধৈর্য সহকারে Bid করে যেতে হবে। যখন প্রথম ২-৩ টি কাজ ভালো ভাবে শেষ করতে পারবেন তখন আপনাকে আর পেছন পিরে তাকাতে হবে না। তখন Client আপনাকে কাজের জন্য খুজবে।

4150 views

ইন্টারনেটে কোনো কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার ও ইন্টারনেটের বেসিক ব্যবহার জানা অত্যাবশ্যক। কম্পিউটারের বেসিক হিসেবে আপনাকে জানতে হবে এমএসওয়ার্ড, এমএসএক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি আর ইন্টারনেটে কিভাবে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে হয়, মেইলিং এবং ওয়েবসাইট ন্যাভিগেশন সম্পর্কেও জানতে হবে। আউটসোর্সিং করতে গেলে আরও একটা গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে কমিউনিকেশন। এর জন্য ইংরেজিতে দক্ষতাটাও দরকার। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে কাজ শুরু করতে চাইলেই সংশ্লিষ্ঠ বিষয়ে দক্ষতার প্রয়োজন সর্ব প্রথম, তবেই কাজ করা সম্ভব। এজন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আর প্রশিক্ষণ নেওয়া আগে আপনাকে জানতে হবে কোন কোন কাজ অনলাইনে পাওয়া যায়, সেগুলো থেকে আপনাকে আপনার যোগ্যতা ও পছন্দ ফিল্ড বেঁছে নিতে হবে, কি কি জানতে হবে, ঐ ফিল্ডের ভবিষ্যৎ কি! মোটামুটি পরিশ্রমী হলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা ইমেইল মার্কেটিং কোর্স করতে পারেন। আর ইংরেজিতে যদি খুব ভালো হন তাহলে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার যদি আঁকাআঁকি ভালো লাগে/ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন।

4150 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views