কি ভাবে be ব্যাবহার করবো ইংরেজী বাক্য গঠনে.. যেমন : Bill is smart be likes him... কারো কোনো নিয়ম জানা থাকলে বলেন
12060 views

1 Answers

এসো ইংরেজি শিখি –-------- To Be Verb (am, is, are, was ও were) এর ব্যবহার Am, is, are, was ও were এর পরে কোন verb আসলে ঐ verb এর সাথে হয়ত ing যোগ হবে (যদি ঐ বাক্যটি Active হয়) নতুবা ঐ verb এর Past Participle form হবে (যদি বাক্যটি Passive হয়) । এই নিয়মটি বুঝার জন্য আমাদেরকে প্রথমে Active ও Passive চিনতে হবে। Active ও Passive চেনার উপায়ঃ Verb কে “কে” দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি ঐ verb এর আগে হয়, তবে ঐ বাক্যটি Active. Verb কে “কে” দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি ঐ verb এর পরে হয়, তবে ঐ বাক্যটি Passive. Verb কে “কে” দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি না থাকে তবে তা Passive. যেমনঃ We are (read) now. এই বাক্যে are এর পরে read- verb এসেছে। তাই নিয়মানুযায়ী ঐ verb এর সাথে হয়ত ing যোগ হবে নতুবা ঐ verb এর Past Participle form হবে। তাই আমরা দেখব বাক্যটি Active নাকি Passive. আমরা Read- verb টাকে যদি “কে” দ্বারা প্রশ্ন করি তবে উত্তর হবে “We” যা read-verb এর আগে এসেছে । তাই বাক্যটি Active. সুতরাং ঐ read- verb এর সাথে ing যোগ হয়ে reading হবে। Karim was (arrest) by the police. এই বাক্যে was এর পরে arrest- verb এসেছে। তাই নিয়মানুযায়ী ঐ verb এর সাথে হয়ত ing যোগ হবে নতুবা ঐ verb এর Past Participle form হবে। তাই আমরা দেখব বাক্যটি Active নাকি Passive. আমরা arrest- verb টাকে যদি “কে” দ্বারা প্রশ্ন করি তবে উত্তর হবে “the police” যা arrest-verb এর পরে এসেছে। তাই বাক্যটি Passive. সুতরাং ঐ arrest verb এর Past Participle Form হবে তথা arrested হবে। English is (speak) all over the world. এই বাক্যে is এর পরে speak- verb এসেছে। তাই নিয়মানুযায়ী ঐ verb এর সাথে হয়ত ing যোগ হবে নতুবা ঐ verb এর Past Participle form হবে। তাই আমরা দেখব বাক্যটি Active নাকি Passive. আমরা speak- verb টাকে যদি “কে” দ্বারা প্রশ্ন করি তবে কোন উত্তর পাওয়া যাবে না তাই বাক্যটি Passive. সুতরাং ঐ speak- verb এর Past Participle Form তথা spoken হবে। Enough এর ব্যবহার Enough শব্দের অর্থ হচ্ছে “যথেষ্ট“। আমরা আজকে শব্দটি বাক্যের কোন জায়গায় বসবে তা নিয়ে আলোচনা করব। Enough শব্দটি noun এর আগে বসবে। যেমনঃ I have enough food. এই বাক্যে food শব্দটা যেহেতু noun তাই enough শব্দটা ঐ food – noun এর আগে বসেছে। Enough শব্দটা Adjective পরে বসবে। যেমনঃ He is strong enough. এই বাক্যে strong শব্দটা যেহেতু adjective তাই enough শব্দটা ঐ strong-adjective এর পরে বসেছে। Adjective ও Adverb এর ব্যবহার সাধারণত verb এর পরে Adjective না বসে Adverb বসে। যেমনঃ He walks (slow/ slowly). এই বাক্যে walk –verb এর পরে adjective না বসে adverb বসবে অর্থাৎ slow না বসে slowly বসবে। কিন্তু কিছু verb আছে যেমনঃ to be verb, feel, appear, look, seem ইত্যাদি যেগুলোর পরে Adverb না বসে Adjective বসবে। যেমনঃ The bed feels (soft/softly). এই বাক্যে feel- verb এর পরে adverb না বসে adjective বসবে অর্থাৎ softly না বসে soft বসবে। উল্লেখ্যঃ Adjective+ly= Adverb. As if ও as though এর ব্যবহার AS if ও as though এর অর্থ হচ্ছে “যেন”। উভয় শব্দের ব্যবহার একই রকম। ১। as if ও as though এর আগের বাক্যটি যদি Present Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Indefinite Tense হবে। যেমনঃ He talks as if he (know) everything. এই বাক্যে as if এর আগের বাক্যটা Present Indefinite Tense হয়েছে তাই as if এর পরের বাক্যটি Past Indefinite Tense হবে অর্থাৎ know- verb এর past form অর্থাৎ knew হবে। ২। as if ও as though এর আগের বাক্যটি যদি Past Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Perfect Tense হবে। যেমনঃ He talked as though he (know) everything. এই বাক্যে as though এর আগের বাক্যটা Past Indefinite Tense হয়েছে তাই as though এর পরের বাক্যটি হবে Past Perfect Tenseঅর্থাৎ know- verb এর আগে had বসবে এবং ঐ know-verb এর Past Participle form হবে অর্থাৎ had known হবে। Wish এর ব্যবহার Wish এর পরে যদি to be verb থাকে তবে ঐ to be verb এর জায়গায় were বসবে আর যদি wish এর পরে to have verb থাকে তবে ঐ to have verb এর জায়গায় had বসবে। যেমনঃ I wish I (to be verb) a king. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to be verb এসেছে তাই ঐ to be verb এর জায়গায় were বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I were a king. I wish I (have) the wings of a dove. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to have verb এসেছে তাই ঐ to have verb এর জায়গায় had বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I had the wings of a dove. উল্লেখ্য: To be verb ৫ টি।যথাঃ am, is, are, and was ও were. To have verb ৩ টি। যথাঃ have, has ও had. To Have Verb, To Do Verb ও Modal Auxiliary Verb এর ব্যবহার সুপ্রিয় বন্ধুরা, আসসালামুয়ালাইকুম। আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের To Have Verb, To Do Verb ও Modal Auxiliary Verb এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ১। To Have Verb (have, has ও had) এর পরে কোন verb আসলে ঐ verb এর Past Participle Form হবে। যেমনঃ He had (go) there. এই বাক্যে had এর পরে go-verb এসেছে। তাই ঐ go এর Past Participle form হবে তথা gone হবে। ২। To Do Verb (do, does ও did) এর পরে কোন verb আসলে ঐ verb এর Present form হবে। যেমনঃ I did not (see) him এই বাক্যে did এর পরে see-verb এসেছে। তাই ঐ see এর Present form হবে তথা see হবে। ৩। Modal Auxiliary Verb ( shall, should, will, would, can, could, may, might, must, ought to, going to, used to, need ও dare) এর পরে কোন verb আসলে ঐ verb এর Present form হবে। যেমনঃ I can (do) it. এই বাক্যে can এর পরে do- verb এসেছে। তাই ঐ do এর Present form হবে তথা do হবে। ৪। Modal Auxiliary Verb ( shall, should, will, would, can, could, may, might, must, ought to, going to, used to, need ও dare) এর পরে be থাকলে এবং ঐ be এর পরে কোন verb আসলে ঐ verb এর Past Participle form হবে। যেমনঃ It can be (do) এই বাক্যে can এর পরে be এসেছে এবং ঐ be এর পরে verb-do এসেছে তাই ঐ do এর Past Participle form হবে তথা done হবে। তথ্য ইন্টারনেট

12060 views

Related Questions