5 Answers
আপনি নিজে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, হয়তো আপনার ভাগ্যে সে ছিলনা তাই এরকম হয়েছে, এ নিয়ে হতাশ না হয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, তাহলে এর থেকে আরও ভাল কিছু পাবেন।
যেহেতু তার আজ বিয়ে হয়েছে সেহেতু আপনাকে : 1.আজ থেকে তাকে ভুলে যান। প্রথম একটু কষ্ট হলে পরে ঠিক হয়ে যাবে। 2.আল্লাহকে স্মরণ করুন। 3.কুরআন তেলাওয়াত করুন। নামাজ পড়ুন। 4.আবেগ কে নিয়ন্ত্রণ করুন। কারন যেহেতু আজ তার বিয়ে হয়েছে সেহেতু সে আজ থেকে অন্য একজনের।
এটা আল্লাহরই ইচ্ছা........এতে হতাশ হবেন না। মনে করুন এটি আপনার ভাগ্যে লেখা ছিল। নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করুন। জীবন যুদ্ধে কখনও হার মানবেন না। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
আপনার প্রশ্নটা দেখে একটু খারাপ লাগল, তবে এটা ব্যাপার না, জীবনে কেউ আসব আর কেউ যাবে আসা যাওয়ার মাঝেই অতিবাহিত হবে, আপনি মন খারাপ না করে কোথাও বেড়াতে যেতে পারেন, ভাল একটা বন্ধ থাকলে তাকে নিয়ে ও যেতে পারেন, ধর্মীয় বই গুলো পড়তে পারেন, মনে মনে আল্লাহ কে স্মরণ করেন জিকির করেন, আর এটা মনে করবেন ,যে যাবার সে গেছে যদি তা আমার ই থাকত তবে আমার থেকে সে হারাতে পারত না, এটা মনে করুন হয়ত এর চেয়ে ভাল কিছু আপনার জন্য অপেক্ষা করছে, আশা করি কিছুটা হলে ভাল লাগবে।
নিজেকে নিয়ন্ত্রনের জন্য মনে মনে বলুন আমি ওর যোগ্য ছিলামনা।তাছাড়া এটা ভাবুন মেয়েটি আমাকে ভালোবাসেনা।আপনি চেষ্টা করুন ওর থেকে ভালো মেয়ে পেয়ে যেতে পারেন।আর যদি তাও মনকে বুঝ না দিতে পারেন তাহলে মনে মনে বলবেন......"আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালবাসেনা,আর ঐ মেয়ে আর্থাৎ আপনার প্রেমিকা যাকে হারিয়েছে সে প্রমিকাকে অত্যান্ত ভালোবাসে।"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy