নামাজ কাযা হয়ে গেলে আগে কি কাযা আদায় করতে হবে নাকি জামাতে শরীক হতে হবে?
3 Answers
কাযা নামাজ আদায় না করে ওয়াক্তির নামাজ পড়ার সরত সমূহ
কাজা না পড়েও ওয়াক্তিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যায় এরকম অবস্থা ৩টি যেমন
(১) কাজা নামাজ আদায় করতে গিয়ে যদি ওয়াক্তিয়া নামাজও কাজা হবার সম্ভাবনা থাকে ।
(২) কাজা নামাজের কথা মনে না থাকলে ।
(৩) পাঁচ ওয়াক্তের বেশী নামাজ কাজা হয়ে গেলে।
যদি এরকমটি না হয় তাহলে আপনি আগে কাজা নামাজ আদায় করে নিবেন তারপরে ওয়াক্তির নামাজ আদায় করুন ।
বিস্তারিতঃ http://jamiatulasad.com/?p=4819
যদি যোহরের জামাতের শুরুতে উপস্থিত হন তাহলে আপনি ফজরের কাযা নামাজ আদায় করতে পারেন। কারণ ফজরের দুই রাকাত ফরয নামাজ পড়তে আপনার জহরের নামাজের দুই রাকাত চলে গেলেও সমস্যা নেই। আর যদি জহরের দুই রাকাত অতিক্রম হওয়ার পর জামাতে উপস্থিত হন তাহলে আপনাকে জামাতের সাথে আগে নামাজ পড়ে নিতে হবে।
কেউ আসরের নামায কাযা রেখে মসজিদে এসে মাগরেবের জামাআত খাড়া দেখলে আসর কাযা পড়ার নিয়তে শামিল হবে। অতঃপর ইমাম সালাম ফিরলে সে আর এক রাকআত উঠে পূর্ণ ৪ রাকআত আসরের নামায আদায় করে নেবে। (ফাতাওয়া ইসলামিয়্যাহ্, সঊদী উলামা-কমিটি ১/৩১০) পরে একাকী অথবা দ্বিতীয় জামাআতে মাগরেব পড়বে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy