7 Answers
প্রথমে তারা কেন হিংসা করে তার প্রকৃত কারণ চিহ্নিত করুন। কেউ যদি তোমায় ক্ষতি করতে চায় তাকে একটা উপকার করে দিও সে তার জবাব পেয়ে যাবে। তখনই হিংসা কারী বন্ধুতে পরিণত হবে।
কাউকে হিংসা করা মানে সে নিজে কিছু করতে পারেনি তাই অন্যের ভালো চায় না সে।তাই আপনি আপনার মত কাজ করার চেষ্টা করবেন কে কি বলছে কিংবা কে কি মনে করছেন সেগুলোর দিকে আপনি নজর দিবেন না।
ভালো পথে চলাফেরা করলে সবাই হিংসা করে এটাই স্বাভাবিক। আপনি যেভাবে চলাফেরা করছেন সেভাবেই করুন এবং আপনার সাথে যারা এসব করে তাদের সাথে আরও ভালো ব্যবহার করুন তাহলে তারা তাদের ভুল বুজতে পারবে তখন আর এসব করবে না
আপনি তাদের সাথে বন্ধুত্ব করুন। এতে আপনি যে তাদেরকে খারাপ বা হেয় চোখে দেখেন না তা বুঝতে পারবে।এতে তারা অনুতপ্ত হবে।
আসলে মানুষ কে মানুষ ভাল দেখতে পারে না যার কারনে এরকম সমস্যা যারা আপনার সাথে হিংসা করে আপনি তাদের সাথে ভাল ব্যাবহার করবেন, তাদের বিপদে আপদে ছুটে যাবেন তাহলে তারা লজ্জিত হবে, এবং আপনাকে ভালবাসবে। নিজে নামাজ পড়বেন আল্লাহ্'র কাছে এই সমস্যার জন্য দো'আ করবেন নিশ্চয় আল্লাহ্ আপনার দোয়া কবুল করবেন।
ধৈর্য্য ধরুন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাল্লাহ্ একসময় তারা তাদের ভুল বুঝতে পারবে।কখনও হতাশ হবেন না। বরং তাদের সাথে ভালো ব্যবহার করে চলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy