1 Answers
জেল ব্যবহার করার সঠিক নিয়ম হলো প্রথমেই - পরিস্কার চুলে ব্যবহার করতে হবে, যাতে বেশি দরকার না পরে এবং জেল চুলের উপর সমান ভাবে লেগে থাকতে পারবে | চুলের গোড়ায় বা মাথার ত্বকে যেন এই জেল না লাগে - এই জন্য হাতের আঙ্গুলে জেল নিয়ে চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কাটতে হবে, শ্যাম্পু করার মত যেন চুলের গোড়া ম্যাসেজ না করা হয় | দরকার হলে আঙ্গুলের মাথায় একটু জেল আলাদা করে নিয়ে চুলের প্রান্ত ধরে টেনে সঠিক স্টাইল করতে পারেন | ঘরে ফিরে এসে এই চুল ধুয়ে ফেলতে হবে, হয় চলন্ত পানির নিচে ৫-৭ মিনিট মাথা ধুতে হবে অথবা পুরো এক গোসল করতে পারেন |মৃদু গরম পানি হলে ভালো হয় | জেল ভালো দেখে কিনতে হবে, অনেক অল্প দামের জেল রয়েছে যাতে কিনা খারাপ উপাদান থাকতে পারে | ভালো ব্রান্ডের নতুন জেল কেনা উচিত, ঠিক মত ব্যবহার করা উচিত আর সময় হলে চুল ধুয়ে ফেললে আশা করি চুলের কোনো ক্ষতি হবে না |