3 Answers

কাতলা মাছের ঝোল উপকরণ ও পরিমাণ: কাতলা মাছ ৮ টুকরা ডাটা -১/২ কেজি (লম্বা করে কাটা) ছোট লাল গোল আলু- ১২৫ গ্রাম (চার টুকরা করে কাটা) পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ রসুন বাটা -১/৩ চা চামচ জিরা বাটা ১/৩ চা চামচ আদা বাটা-১/৩ চা চামচ হলুদের গুড়া -১/২ চা চামচ মরিচের গুড়া-২/৩ চা চামচ লবণ ও তেল পরিমাণ মত পদ্ধতি: মসলা কষিয়ে তাতে মাছ ও পানি দিয়ে ঢেকে ১০ মিনিটের মত জ্বাল দিন। মসলা ছাড়া শুধুমাত্র জ্বাল করা মাছ অন্য একটি পাত্রে তুলে রাখুন। এবার পাত্রের মসলায় ডাটা ও আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দেয়ার পর ঢেকে দিন। আলু, ডাটা সিদ্ধ হয়ে এলে তাতে তুলে রাখা মাছগুলো ছেড়ে দিন। কিছুক্ষণ পর পছন্দ মাফিক ঝোল রেখে নামিয়ে নিন।

3459 views Answered

মাছের ঘন্ট উপকরণ: শোল মাছ, ভেটকি মাছ, বোয়াল মাছ, ফুলকপি বাটা, পেয়াজ কুচি ,সামান্য বাধাকপি কুচি, মটরশুটি, আদাবাটা, ভাজা জিরার গুড়া, গোটা কাঁচামরিচ, গোটা গরম মসলা, লবণ, হলুদ ও তেল। রান্নার নিয়ম : ১. প্রথমে প্রতিটা মাছ পরিমান মত নিয়ে ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। ২. সেদ্ধ করা মাছের কাটা বেছে ভেঙ্গে নিন। ৩. তারপর ফুলকপি হালকা সেদ্ধ করে বেটে নিন। ৪. এরপর পাত্রে পরিমান মত তেল দিয়ে গরম মসলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেয়াজ কুচি দিয়ে ভেজে নিন। ৫. এবার আদা বাটা, ফুলকপি বাটা, বাধাকপি কুচি ছেড়ে দিয়ে ভাজতে থাকুন। ৬. ভাজা হলে মাছগুলো দিয়ে মটরশুটি, লবণ, হলুদের গুড়া ও কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকুন। ৭. ভাজা ভাজা হলে জিরার গুড়া ছিটিয়ে একটু ঢেকে নামিয়ে নিন। ৮. মজাদার এই খাবারটি রুটি বা ভাত দিয়ে পরিবেশন করুন। মাছের আরো রেসিপি জানতে নিচের লিংক এ যেতে পারেন। http://ajkerrannaghor.com/category/fish/

3459 views Answered

ইলিশ কোফ্তা কারি ইলিশ কোফ্তা কারি উপকরণ : ধাপ -১ ১. ইলিশ মাছের সেদ্ধ কিমা ২ কাপ, ২. ডিম ফেটানো ১টি, ৩. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ৪. কাঁচা মরিচকুচি ১ টেবিল-চামচ, ৫. লবণ পরিমাণমতো, ৬. লেবুর রস ১ টেবিল-চামচ, ৭. ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ৮. টমেটো সস ১ টেবিল-চামচ, ৯. টোস্টের গুঁড়া আধা কাপ, ১০. পাউরুটির (সাদা অংশ) ১ পিস, ১১. ভাজার জন্য তেল পরিমাণমতো ধাপ -২ ১. পেঁয়াজবাটা পৌনে এক কাপ, ২. টকদই ২ টেবিল-চামচ, ৩. মরিচগুঁড়া ১ চা-চামচ, ৪. জিরাগুঁড়া আধা চা-চামচ, ৫. আদাবাটা আধা চা-চামচ, ৬. টমেটো সস ১ টেবিল-চামচ, ৭. লবণ পরিমাণমতো, ৮. চিনি ১ চিমটি, ৯. তেল কোয়ার্টার কাপ, প্রণালি : > ধাপ -১ একটি পাত্রে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো উপকরণ ৮-১০ ভাগ করে গোলকার করে কোফ্তা বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে কোফ্তা বাদামি করে ভেজে নিন। > ধাপ -২ কড়াইতে তেল গরম করে সব মসলা কষিয়ে নেয়ার পর দই, সস ও সামান্য দিয়ে নেড়ে দিন। এবারে কোফ্তাগুলো দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে চিনি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

3459 views Answered

Related Questions

Next steps