1 Answers
হেবার বস রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে শিল্পক্ষেত্রে হাইড্রোজেন এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন করা হয়। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি এটি। উদ্ভিদের বৃদ্ধিতে নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কার্বন ও অক্সিজেনও গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এগুলো উদ্ভিদ মাটি ও বায়ু থেকে সহজেই পায়। যদিও বায়ুর ৭৮% নাইট্রোজেন, তথাপি বায়ু থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এর অন্যতম কারণ নাইট্রোজেনের অণু শক্তিশালী ত্রিবন্ধনে আবদ্ধ থাকে। তাই নাইট্রোজেনকে এমনভাবে থাকতে হবে যাতে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে। বিংশ শতাব্দীতে জার্মান রসায়নবিদ ফ্রিটজ হেবার এই পদ্ধতি আবিষ্কারের আগে এটি সম্ভবপর ছিল না। তিনিই প্রথম বায়ুর বিদ্যমান নাইট্রোজেনকে অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহার করতে সমর্থ হন, যা উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে। এই পদ্ধতি আবিষ্কারের আগে শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন অত্যন্ত কঠিন ছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy