ভালবাসার মানুষটা যখন এই রকম কথা বলে, তখন কি বলার থাকে পুরটা ভালমত পরুন প্লিজ?
ওর সাথে আমার সম্পর্ক প্রায় ২ বছর এর।
ভালই চলছে, হঠাৎ করেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিল,যেখানে আমাদের দিনে প্রায় সবকিছুই সবসময় শেয়ার করা হত,প্রায় ৭-৮ দিন পর অনেক ট্রাই করে ওর সাথে যোগাযোগ করি তখন ও বলে যে,আমি যেন ওর সাথে সম্পর্ক না রাখি কারন জিজ্ঞাস করলে ও বলে যে ওর জীবনে এমন কিছু সত্য আছে যা নাকি ওর সাথে সাথে আমার জীবনকেও বদলাইয়া দিবে।ও তখন আমার কাছে ক্ষমা চায় এ জন্য যে এটা ও আমার কাছ থেকে লুকাইছে আর আমার সাথে সম্পর্ক করছে।আমি যানতে চাইলে ও বলে যদি আমি শুনি তারপর ও নাকি আমার সামনে কখনো দারাতে পারবেনা।
এরপর বিভিন্ন ভাবে আমি জানতে পারি যে, ওর সাথে খুব খারাপ কিছু একটা হইছে আর এটা ওর ফ্যামিলির কেউ করছে এটা ও আমাকে বলে। তারপর আমি ওকে সোজা বলে দেই যে আমি তোমাকে ছাড়া বাচবোনা,আর আমি কখনো এই ব্যপারে কিছু জানতেও চাইবনা, কারন আমি ওকে অনেক ভালবাসি।
বলা দরকার যে ওর ফ্যামিলিতে ওরা তিন বোন, বাবা ও মা থাকে। এখন এত দিন পরে আমাদের সম্পর্ক ভালই চলছে কিন্তু আমার খুব জানতে ইচ্ছে হয় আসলে কি খারাপ হইছিল ওর সাথে,,এটা কি কেউ ধারনা করে বলতে পারবেন, আর আমার কি ওকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাস করা ঠিক হবে?
3017 views
2 Answers
কি খারাপ হয়েছিল, তাতো আন্দাজ করে বলাটাও সহজ কিছু নয়। পারিবারিক ভাবে অনেক সময় অনেক কিছুই হতে পারে। তা অনুমান করার উর্ধে। তাই আপনার জন্য উপদেশ হল, আপনি ওকে ভালভাবে বুঝিয়ে এ সম্পর্কে জিজ্ঞেস করুন। আসলে কি হয়েছে। আপনি ওকে আশ্বাস দিন যে, যেটাই হোকনা কেন? আপনি ওকে ঠিক আগের মতই ভালবাসবেন। শান্ত ভাবে, ওর কাছ থেকে জানার চেষ্টা করুন কি খারাপ হয়েছে।
3017 views
Answered
হয়তো এমন কিছু হয়েছে যাতে মেয়ে মনে করেছে যে ওটা শুনলে আপনি তাকে ছেডে চলে যাবেন।কিন্তু আপনি ওকে সত্যি ভালবেসে থাকলে যাই হোক না কেন ওকে ছেডে যাওয়াটা আপনার উচিত হবে না। আপনি ওকে শান্ত মনে বুঝিয়ে বলুন যে ঠিক কি ঘটেছিল।ও নিশ্চই আপনার কাছে কিছু লোকাবে না।
3017 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy