দয়া করে পুরোটা পড়বেন প্লিজ তারপর উত্তর দিবেন?

আমি একটা ছেলেকে ভালবাসি আমাদের তিন বছরের সমর্পক আর এই তিন বছরে আমি তার জন্য অনেক কিছু করেছি তার মধ্যে উল্লেখযোগ্য যে গুলো আছে আমি তার জন্য আমি আমার ইন্টারমিডিয়েট পরিক্ষা দেইনি তার বাড়ি চিটাগাং আমার বাড়ি বরিশাল সে যখন খুব বেশি অসুস্থ ছিল তাকে দেখার জন্য আমি একা চিটাগাং চলে যাই তার আগে কোনোদিন চিটাগাং যাইনি আমি চিটাগাং গিয়ে তার সাথে দেখা করার পর সে আমাকে রেখে কিছুসময় পর চলে যায় তারপর আমি অনেক বিপদের মদ্ধে পরি তার কাছে সাহায্য চাইলে সে আমাকে নিজের অসুস্থতার কথা বলে ফিরিয়ে দেয় তারপর পরিচিত একটা খালামনির কাছে আমার পরিবার ফোন করে আমাকে সাহায্য করার জন্য তারা আমাকে তাদের বাসায় নিয়ে যায় পরের দিন আমার বাবা আমাকে বরিশাল নিয়ে আসে তারপর পরিবারের কাছ থেকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে ওর তারপরেও ও আমাকে ফোন করে ক্ষমা চাইলে তাকে আমি ক্ষমা করে দেই তারপর আবার আমাদের সম্পর্ক টা সুন্দর ছিল কিছুদিন ধরেই ও আমাকে এড়িয়ে চলতে শুরু করে জানতে চাইলে বলে ওর পরিবারের জন্য এমন করছে আমার সাথে সম্পর্ক রাখতে পারছে না কারন ওর আর আআমার সম্পর্ক এর কথা আমাদের দুজনার পরিবারেই জানে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলেছি আর ও আমার মাকে আমাকে বিয়ে করার কথা বলে তারপর যখন ও এভাবে আমাকে কষ্ট দেয় আমি নিজে দুই বার আমার মাথা ফাটাই আরও অনেক পাগলামি করি আমি তারপর আমি যানতে পারি ওর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তারপর ওকে সব কিছু বলার পর ও আবার আমার কাছে ক্ষমা চায় আর বলে যে এরকম আর করবে না সে শুধু ওই মেয়ের সাথে মজা করার জন্যই এরকম করে আর সে শুধু আমাকেই ভালবাসে আমার একটা ভাই উনি র‍্যাব ওনার কাছে আমি সব কিছু খুলে বলি আর ওর আর আমার রেকর্ড করা কথা গুলো তাকে দেই ভাইয়া টা আমাকে ওকে ভুলে যাবার জন্য বলে কিন্তু আমি তাকে ছাড়া বাঁচব না বলে অনেক কেদেছি আর সুইসাইড করতে চেয়েছি তারপর ভাইয়া বলেছে যার সাথে আমার রিলেশন আছে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে ওর পরিবারকে সব কিছু জানাবে আর তার বিরুদ্ধে স্টেপ নিবে কারন আমার ওই ভাইটা ওদের পরিবারকে চিনে আমি এইসব কথা আমার বয়ফ্রেন্ড কে বলার পির সে বলছে সে আমাকে বিয়ে করবে কিন্তু পাচ বছর পর সে আম্মুর সাথে কথা বলবে নিজে থেকে বলেছে কিন্তু বলছে না আর সামনের মাসে আমার বিয়ে এখন কথা হচ্ছে আমি তাকে ছাড়া কোনোভাবেই অন্য কাওকে বিয়ে করতে পারব না আর আমি যদি নিজের কোনো ক্ষতি করি ওর অনেক ক্ষতি হয়ে যাবে আমি এখন বাঁচতেও পারছি না আর মরে যেতেও পারছি না কি করব আমি এখন দয়া করে বলবেন প্লিজ আর সত্যি কোনোভাবেই আমি তাকে ছাড়া বাঁচব না (আর আমি তার জন্য যা যা করেছি এখন পরজন্ত কোনো মেয়েই তা করবে না আর সে অনেক মেয়েকেই ঠকিয়েছে কিন্তু সে শুধু নাকি আমাকেই ভালবাসে)
2556 views

1 Answers

মানুষের জীবন কোন কিছুর জন্যই আটকে/থেমে থাকে না। আপনি গভীর আবেগ থেকেেএখন বলছেন “আমি তাকে ছাড়া কোনোভাবেই অন্য কাওকে বিয়ে করতে পারব না, সত্যি কোনোভাবেই আমি তাকে ছাড়া বাঁচব না” আপনার লেখা পড়ে নিশ্চিত হলাম যে, সে একটা আত্মমর্যাদাহীন-ব্যাক্তিত্যহীন ছেলে আর এধরনের ছেলেকে জেনে শুনে কোন বুদ্ধিমতি স্মার্ট মেয়ে বিয়ে করবে না। মনে রাখবেন যে জিনিসটা আপনার নয় সেটা কখনও আপনার হবে না তাই অতীত ভুলে গিয়ে সামনের সুন্দর ভবিষ্যতের কথা ভাবুন, নিজের ভবিষ্যত নিজে গড়ে তুলুন। আর যাই হোক আত্মমর্যাদাহীন ধোকাবাজ কোন ছেলের সাথে আপনার ভবিষ্যত সুখের হবে না এটা নিশ্চিত করে বলতে পারি। বাবা-মায়ের পছন্দের ছেলের সাথে কথা বলে যাচাই করে দেখুন হয়তো সে ই আপনার জন্য সবথেকে ভাল হবে। আর বিয়ের পর অতীতের এসব স্মৃতি ভুলতে বেশি সময় লাগে না আর এধরনের আবেগী ঘটনার সবথেকে বড় ঔষধ হচ্ছে সময় তাই ধৈর্য্য ধরে অপেক্ষা করুন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আপনার সুন্দর ভবিষ্যত কামনায়... ধন্যবান।

2556 views Answered

Related Questions

Next steps