মাথায় প্রচুর উকুন কি করি চুল কাটা ছাড়া অন্য সমাধান দিন please.....?

১।আমি পুরুষ ২। চুল অনেক বড়(ঘার পর্যন্ত) দয়া করে কেউ চুল কাটার কথা লিখবেন না......।।
3047 views

4 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

চুল কাটতে হবেনা। চুলের নিয়মিত যত্ন নিন তাহলেই তো উকুন আর হবে না। চুল পরিষ্কার রাখুন আর Dancel shampoo 2% এটা ব্যাবহার করুন।আশা করি উকুন থাকবে না। মনে রাখবেন ময়লা চুলে উকুন বাসা বাঁধে।

3047 views Answered

উকুন দূর করার উপায়ঃ • সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিট কম্ব (উকুনের ডিম পরিষ্কারের জন্য চিরুনি) ব্যবহার করা। এই চিরুনি নিউমার্কেট সহ যে কোন দোকানেই পাওয়ার কথা। চুল গুলো কে ছোট ছোট অংশে ভাগ করে প্রথম ১ সপ্তাহ দিনে ৩ বার করে চুল আঁচড়াবেন। ১ সপ্তাহ পরে শুধু রাতে আঁচড়াবেন। ফলে উকুনের ডিম এবং একদম নতুন যে উকুন রয়েছে মাথায় সেগুলো দূর হয়ে যাবে। নিট কম্ব ব্যবহার করার পরে তা অবশ্যই ১০/১৫ মিনিট চুলায় রাখা গরম ফুটন্ত পানিতে রাখতে হবে আর নাহলে ৩০ মিনিট ভিনেগারে চুবিয়ে রাখতে হবে। • ১০/১২ টি রসুনের কোয়া পেস্ট করে নিন। সাথে ২/৩ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার আধা ঘণ্টা পেস্ট টি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। চুলে লাগানোর দরকার নেই। এরপর ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করতে হবে। • রাতে ঘুমোতে যাবার আগে প্রথমে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে চুল ভালো মত ভিজিয়ে নিন। তারপর চুলে লাগানো ভিনেগার পুরোপুরি শুকিয়ে গেলে চুলে নারিকেল তেল দিন। এখন একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ৬/৭ ঘণ্টা এভাবেই রেখে দিন সারা রাত। যেহেতু এতক্ষণ রাখতে হবে তাই রাতের কথা বললাম। আপনি চাইলে দিনের বেলাতেও এটা করতে পারেন। ৬/৭ ঘণ্টা পরে নিট কম্ব দিয়ে চুল আঁচড়ে নিন। চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এক টানা ৫/৬ দিন এই নিয়ম টি মেনে চলুন উকুন দূর করার জন্য। পেপার টাওয়েল বা কোন সাদা বড় কাগজ নিন। পেপার টাওয়েল এর আরেক নাম কিচেন রোল বা কিচেন পেপার-ও। Agora তে পেয়ে যাবেন। পেপার টাওয়েলের উপর নিট কম্ব দিয়ে চুল কয়েকবার করে আঁচড়াতে থাকুন। উকুনের ডিম এবং উকুন বের হয়ে আসবে।

3047 views Answered

মাথা সবসময় পরিষ্কার রাখবেন। মাঝে মাঝে মাথায় লেবুর রস দিবেন। উকুননাশক শ্যাম্পু ব্যবহার করে উকুন দুর করতে পারেন। তবে এটা বেশিমাত্রায় ব্যবহার করলে কিন্তু চুল ওঠে যাবে।

3047 views Answered

চুল কাঁটা ছাড়া চিকিৎসা : লোশন পারমেথিরিন ১ ভাগ মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং মাথায় কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, যাতে উকুন পালিয়ে যেতে না পারে। ব্যবহার শেষে ভালোভাবে সাবান-জলে গোছল/স্নান করেনিতে হবে। এই পদ্বতিটি মানলে ১০০% উপকার পাইবেন, আমার বড় ভাই ও অনেক বড় চুলের মধ্যে ব্যবহার করে উপকার পাইছে ৷

3047 views Answered

Related Questions

Next steps