সালফিউরিক অ্যাসিড কোন কোন কাজে লাগে?

সালফিউরিক অ্যাসিড কোন কোন কাজে লাগে??
5799 views

2 Answers

সার কারখানায় আতি প্রয়োজনীয় একটি উপাদান হল সালফিউরিক এসিড।এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর সালফিউরিক এসিড ব্যবরিত হয়। তথ্যসূত্রঃ- Wikipedia

5799 views Answered

সালফিউরিক এসিডের প্রধান ব্যবহার হয় সারশিল্পে সুপারফসফেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি তৈরিতে। এছাড়া এটি অন্যান্য রাসায়নিক পদার্থ যেমন: হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, সালফেট লবন, সিনথেটিক ডিটারজেন্ট, রঙ, বিস্ফোরক ও ঔষধশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গ্যাসোলিন রিফাইন করতেও এটি ব্যবহার করা হয়। লোহাকে টিন বা জিঙ্ক দিয়ে প্লেটিং করার আগে সালফিউরিক এসিড দিয়ে এগুলো পরিষ্কার করা হয়। রেয়ন তৈরিতে সালফিউরিক এসিড প্রয়োজন হয়, এটি লেড-এসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়। এই ব্যাটারি প্রধানত মটরযানে ব্যবহার করা হয়। তথ্যসূত্র: http://www.infoplease.com/encyclopedia/science/sulfuric-acid-uses-sulfuric-acid.html

5799 views Answered

Related Questions

Next steps