ডেংগু জরের চিকিৎসা কী..?

আমার এক ভাইয়ের ডেংগু জর হয়েছে.. এখন উপায় কী
2925 views

2 Answers

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। এমনকি কোনো চিকিৎসা না করালেও। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে। যাতে ডেঙ্গুজনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু জ্বরটা আসলে গোলমেলে রোগ, সাধারণত লক্ষণ বুঝেই চিকিৎসা দেওয়া হয়। * সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। * যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল-জাতীয় খাবার গ্রহণ করতে হবে। * খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে। * জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল-জাতীয় ব্যথার ওষুধই যথেষ্ট। এসপিরিন বা ডাইক্লোফেনাক-জাতীয় ব্যথার ওষুধ কোনোক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে। * জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে।

2925 views Answered

ডেঙ্গু জ্বরের ভাইরাস মশা দ্বারা বেশি বাহিত হয়ে থাকে|তাই মশা থেকে সাবধানে থাকতে হবে|মশারী টাঙ্গিয়ে ঘুমাতে হবে| প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি ও পানীয় পান করতে হবে|মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে|রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে| প্রাথমিক ভাবে "প্যারাসিটামল" ওষুধ সেবন করতে হবে|যতদ্রুত সম্ভব অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে|

2925 views Answered

Related Questions

Next steps