1 Answers

বাংলাদেশে চাকরির জন্য প্রথম সারির বড় জব পোর্টাল হল: ১. http://www.bdjobs.com ২. http://www.jobsa1.com ৩. http://www.prothom-alojobs.com আপনি প্রতিটি সাইটে নিজের একটি একাউন্ট করে রাখুন এবং সুন্দর একটি সিভি আপলোড করে রাখুন। এছাড়া প্রতিদিন সাইটগুলিতে প্রচুর জব সার্কুলার আসে। তাই আপনাকে প্রতিদিন সাইটগুলি চেক করতে হবে এবং নিজের পছন্দের কোন জবের অফার আছে কিনা সেটি খুঁজে দেখতে হবে। যখনই এমন কোন অফার চোখে পড়বে, সাথে সাথে ওই প্রতিষ্ঠানে সিভি পাঁঠাবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন। বিশেষ করে ডিপার্টমেন্টাল হেড স্যারের সাথে। অনেক সময় তাদের কাছে ভাল চাকরির অফার আসে। এছাড়া বাজারে চাকরির খবরের বেশ কিছু পেপার পাওয়া যায়। সেগুলি দেখতে পারেন। তবে আমার মতে এই সব পেপারের পিছনে টাকা খরচ না করে উপরে দেয়া সাইটগুলি দেখাই ভাল। আপনার জন্য শুভকামনা।

3245 views Answered

Related Questions

Next steps