1 Answers

কোথায় করবেন সেটা বলেননি। তারপরও কিছু তথ্য দিচ্ছি। ১.সয়েল টেস্ট/মাটি টেস্ট করিয়ে নিন। কেননা এখন হয়তো দুইতলা করবেন সামনে হতে পারে তার বেশিও করার ইচ্ছা হতে পারে তাই টেস্ট করিয়ে মাটির ধরন জেনে নিন এবং প্রকৌশলীই বলে দেব কত টুকু করতে পারবেন। ২. শহরে হলে প্ল্যান পাশ নিয়ে রাখবেন তাতে সরকারী ভাবে মামলা খাওয়ার ভয় থাকবেনা। ৩. দুইতলা বা চার তলা যাই করুন সমস্যা নাই। সে অনুপাতে দশ বারো ফুট নিচ থেকেই পিলার তুলবেন। এসব অবশ্য সেই প্রকৌশলীর কাজ। তবে অবশ্যই অভীজ্ঞ দেখে নিবেন। নতুন কাউকে নয়। ৪. আপনার মুল খরচ পড়বে ছাদ করতে এবং নিচের পাইলিং বা পিলার উঠাতেই। আপনার জমির এবং বিল্ডিং এরিয়া উল্লেখ করেননি তাই বলতে পারছিনা। ৫. অবশ্যই ছাদ এবং প্রত্যেক পিলার তোলার সময় নিজ দ্বায়িত্বে মেপে নিবেন পিলার গুলোর উচ্চতা ও পুরুত্ব খেয়াল রাখবেন। ধন্যবাদ।

8450 views Answered

Related Questions

Next steps