তুতলামী সারাব কীভাবে?
2 Answers
ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, ‘এই সমস্যা চার থেকে আট বছরের শিশুদের বেশি হয়। তবে এদের মধ্যে ৮০ শতাংশের ক্ষেত্রেই বড় হলে সমস্যাটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ২০ শতাংশের ক্ষেত্রে রোগটি থেকে যায়। যদি কারো তোতলামি ১০ বছরের বেশি সময় ধরে থাকে তবে অবশ্যই অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।’
ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, ‘তোতলামির সমস্যা নিয়ন্ত্রণযোগ্য। স্পিচ থেরাপির মাধ্যমে এটি অনেক নিয়ন্ত্রণে রাখা যায় এবং কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি বেশ কাজে লাগে।’
চিকিৎসকরা পরামর্শ দেন তোতলামি কমাতে মুখের বিভিন্ন ব্যায়াম করা যেতে পারে। চোয়াল, গাল , ঠোঁট, জিহ্বা এগুলোর ব্যায়াম করতে হবে। মুখ হা করলে চোয়ালের ব্যায়াম হবে। জিহ্বার ব্যায়াম করতে জিহ্বা পেছন দিকে উল্টো করে তালুতে ঠেকাতে হবে। আবার সামনে আনতে হবে। এভাবে এই ব্যায়ামগুলো কয়েকবার করতে হবে।
তথ্য সূত্রঃ- এনটিভি অনলাইন।
তোতলামি দূর করার তেমন কোনো নির্দিষ্ট উপায় নাই। তারপরও কিছু মুখের ব্যায়াম রয়েছে যেগুলো অনুশীলনে তোতলামির অভ্যাসটা কিছুটা আয়ত্তে আনা সম্ভব। এছাড়া ধীরে ধীরে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্ভব হলে গানে গানে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে নির্দিষ্ট সময়ের মাঝে বাক্যটি শেষ করার একটা প্রবণতা তৈরি হবে। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy