Linux Web Hosting আর Windows Web Hosting বিষয়টা একটু বুঝিয়ে বলুন প্লিজ?
2 Answers
হোস্টিং আসলে একটি সার্ভিস যেখানে অনলাইনে (সার্ভারে) কিছু জায়গা প্রদান করা হয় ওয়েব সাইট অথবা ফাইল রাখার জন্য, যেন যেকোন জায়গা থেকে সেটি ব্যাবহার করা যায়।
Linux এবং Windows দুটি ভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। হোস্টিং-এর ক্ষেত্রে যে সার্ভারের অপরেটিং সিস্টেম লিনাক্স বেইজড হয়, তাকে লিনাক্স হোস্টিং বলে এবং যে সার্ভারের অপরেটিং সিস্টেম উইন্ডোজ বেইজড হয়, তাকে উইন্ডোজ হোস্টিং বলে।
লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিন্ন ভিন্ন সুবিধা প্রদান করে থাকে। যেমন:
আর "Windows and Linux both give you the access to FTP, with which you can upload files on the server through your hard drive."
এই কথাটির অর্থ হল, "উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং উভয়েই FTP (File Transfer Protocol) সুবিধা প্রদান করে, যার দ্বারা আপনি আপনার হার্ডডিক্স থেকে ফাইল সার্ভারে আপলোড করতে পারেন।"
অর্থাৎ, আপনার হার্ডডিক্স থেকে যেকোন ফাইল (অডিও, ভিডিও, ছবি, ডকুমেন্ট, পিডিএফ ইত্যাদি) আপনি সার্ভারে আপলোড করে রাখতে পারেন এবং যে স্থান থেকে যে কোন সময় সেই ফাইল এক্সেস/ডাউনলোড করতে পারেন। আমরা ইন্টারনেটে যত মুভ, গান, ছবি বা যাই দেখি না কেন, এগুলি কেউ না কেউ তাদের হার্ডডিক্স থেকে আপলোড করে রেখেছে বলেই আমরা দেখতে পাই ও ডাউনলোড করতে পারি।
যদি আপনি আপনার সাইট ASP (Active Server Page) Programming Language অথবা মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন তাহলে আপনাকে Windows Server এ হোস্টিং করতে হবে। যদিও উইন্ডোজ সার্ভারে PHP সাপোর্ট করে তবুও পিএই্চপির জন্য কেউ windows server ব্যবহার করেনা। ** লিনাক্স হোস্টিং (Linux Hosting) আর আপনি যদি আপনার ওয়েবসাইট PHP, MySQL বা এরুপ open source প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন তাহলে Linux Server এ হোস্টিং করতে হবে। একটি সাইট হোস্ট করানোর ধাপসমূহ একটি ডোমেইন কিনলেন এরপর হোস্টিং প্যাকেজও কেনা হয়েছে এবার আপনার সাইট live করার পালা। মুলত ৩টি কাজ করতে হবে ১. হোস্টিং একাউন্টে প্রজেক্ট/সাইট আপলোড ২. ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে নেম সার্ভার পরিবর্তন ৩. সংশ্লিষ্ট কনফিগারেশন যেমন ডেটাবেসের কাজ থাকলে ডেটাবেস তৈরী করা, ওয়ার্ডপ্রেসের সাইট হলে ডেটাবেসে কিছু মান পরিবর্তন ইত্যাদি। আশা করি আপনার কাঙ্খিত উওর পেয়েছেন ।