কাউকে অথবা কোন সেন্সেটিভ ব্যক্তি কে কিছু বলার জন্য মনের মধ্যে কথা গুলোকে সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি, কিন্তু যখনি তার সামনে কথা গুলো বলতে যাবো তখনি কথা গুলোয় জড়তা এসে যায়, যার কারনে মুখ দিয়ে কথা গুলি সঠিক ভাবে উচ্ছারন করতে পারি না, এবং একটা বাক্যের মধ্যে কয়েক বার ডোক গিলতে হয়, এতে করে আমার কথা গুলো অনেকে অনেক সময় মিথ্যা ও মনে করতে পারে, প্লিজ জানা থাকলে ভালো কোন এডভাইস দিন।
2986 views

1 Answers

এ ধরণের সমস্যা দুটি ক্ষেত্রে হয়ে থাকে। যাকে খুব পছন্দ করেন এবং বস/স্যার/ভাইভা অফিস/ মঞ্চ এছাড়া আরো কিছু। আপনি কোনটার ক্ষেত্রে বলছেন তা জানিনা। তবে বললে ভাল হত। প্রেমের ক্ষেত্রে হলে, আপনার এমন নার্ভাস অনুভব হবেই। তবে সাহস যোগিয়ে বলতেই হবে। প্রয়োজনে বেশি কথা বলার একদম দরকার নেই। তার সামনে গিয়ে মূল কথাটা বলে ফেলুন। এর পর সে যদি কিছু জানতে চায় তখন বাকী কথা গুলো বলেই ফেলবেন। মনে রাখবেন, প্রেমিক/প্রেমিকার সামনে মনের কথা বলার পর দৌড় দেওয়ার প্রয়োজন নেই। তার চোখমুখের ভাবভঙ্গি দেখে নিবেন। এরপর যদি বস/স্যার/ভাইভা অফিস/ মঞ্চ ইত্যাদি হয়ে থাকে তবে, আপনি গুছিয়ে রাখা কথা গুলো বারবার মুখস্থ আয়ত্তে রাখুন। আয়নার সামনে দাড়িয়ে নিজের দিকে চোখ রেখে হাসিমুখে কথাগুলো বলুন। আটকে গেলে সমস্যা নেই। আবার চেষ্টা করুন। কল্পনায় নিজেকে মঞ্চের সামনে নিয়ে নিন আর কথা গুলো বলুন। জড়তা এভাবেই কাটাতে হয়। প্রেজেন্টেশন করুন নিজেকে। ভার্সিটিতে এজন্য প্রতি বিষয়ের প্রেজেন্টেশন পরীক্ষাতে নাম্বার দেয়া হয়। আপনার সাহস অবশ্যই বাড়াতে হবে। মঞ্চে উঠলে ভাববেন আপনার সামনে কেউ নাই। আপনি যা বলবেন সেটাই ঠিক। আপনি ছাড়া আপনার সামনে আপনার মত কথা কেউ সুন্দর করে বলতে পারেনা। এসব কল্পনা করবেন। খুব বেশি কথা বলতে গেলে পেচি‍ঁয়ে যাবেন।তার চেয়ে ঢের অল্প করে মুল কথাটা বলবেন। এই আমি পুরোদস্তুর মঞ্চ অভিনেতা হতে পারিনি এখনও। বড় ভাই, কলাকুশলীরা আমার জড়তা দুর করার জন্য এই উপদেশ এখনও দিয়ে থাকেন। বুঝেন তাহলে। সাহস রাখেন। একদিন দুইদিন পারবেন না স্বাভাবিক। চলেন সামনে, এগিয়ে যান আপনিই পারবেন।। আমিও তাই আপনাকে পথ বাতলে দিলাম। ধন্যাবাদ।

2986 views

Related Questions