1 Answers
বাংলাদেশ থেকে প্রফেশনাল, ডাক্টার, ইঞ্জিনিয়ারসহ সকল ক্ষেত্রে আরো পুরুষ কর্মী নেবে সৌদি আরব সরকার। আজ সৌদি আরবের রিয়াদে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে সৌদি আরবের শ্রম মন্ত্রী ড. মুফারেজ বিন সাদ আল-হকবানী বৈঠককালে এ কথা বলেন। পাঁচ দিনের এক সরকারি সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌদি আরব অবস্থান করছেন। এ সময়ে তিনি পাঁচ সদস্য দলের প্রতিনিধিত্ব করছেন। বৈঠকে সৌদি আরবের শ্রমমন্ত্রী বাংলাদেশ থেকে প্রশিক্ষিত মহিলা কর্মীর ব্যাপক চাহিদার রয়েছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে দুই দেশ এক সাথে কাজ করবে। সৌদি শ্রমমন্ত্রী বাংলাদেশের সাথে তার দেশের সুস্পর্কের কথা উল্লেখ্য করে বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক দীর্ঘ দিনের এবং আগামী দিনেও এ সুসম্পর্ক বজায় থাকবে। বাংলাদেশী কর্মীদের কাজের প্রশংসা করেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র বাংলাদেশ থেকে আরো প্রশিক্ষিত ও দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। প্রবাসী মন্ত্রী এ সময়ে বলেন, এখন বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে আগের তুলনায় আরো বেশি সক্ষম। -
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy