পিপীলিকা কি মানুষের কোন উপকারে আসে?

অাল্লাহ্ তা'য়ালা সৃষ্টিকর্তা। সৃষ্টির সেরা মানুষ। অন্য সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। ক্ষুদ্র পিপীলিকা মানুষের কি কি উপকার করে? ক্ষদ্র পিপীলিকা কি মানুষের উপকারে আসে? কুরআনে তাদের নামে ১টি সূরা ও আছে। যদি আপনার সঠিক জানা থাকে অথবা কারো নিকট থেকে শুনে থাকেন অথবা নিজের মনে কোন ধারণা থাকলে জানাবেন।
4243 views

1 Answers

পিপীলিকা বা পিপড়ার উপকারীতা: ১। পিপড়া মাটিতে গর্ত তৈরির মাধ্যমে মাটিতে অক্সিজেন প্রবেশের সুযোগ করে দেয়া যা গাছের জন্য খুব উপকারী ভূমিকা পালন করে। কেঁচো কে প্রাকৃতিক লাঙ্গল বলা হলেও পিপড়া কিন্তু কেঁচোদের চাইতে আরও এগিয়ে। ২। প্রায়শই পিপড়ারা গাছের বীজকে মাটির ভিতরে নিয়ে তাদের গুদামঘরে সংরক্ষণ করে রাখে সেখান থেকে উক্ত বীজ অঙ্কুরিত হয়ে যায় এবং পরিপূর্ণ গাছে রুপান্তরিত হয়। ৩। পিপড়া অন্যান্য অনেক কীটের মতই মরা জীবজন্তু, আবর্জনা, পোকামাকড় খেয়ে পরিবেশের উপকার করে থাকে। উপরিউক্ত কাজগুলো অতিসামান্য মনে হতে পারে, কিন্তু এটুকু জেনে রাখেন, পৃথিবীতে প্রতিজন মানুষের বিপরীতে পিপড়ার সংখ্যা ১.৬ মিলিয়ন!!!!! অর্থাৎ গড়ে হিসাব করলে ১.৬ মিলিয়ন পিপড়া শুধু একজন মানুষের জন্য উপরোক্ত কাজগুলো করায় নিয়োজিত।

4243 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps