রুট এর বিষয়ে কিছু তথ্য জানতে চাই?
1 Answers
রুট করার সময় সাধারণত ফোন ব্রিক হওয়ার সম্ভাবনা থাকেনা বললেই চলে। বিশেষ করে যেসব মোবাইল Kingroot বা Framaroot জাতীয় এন্ড্রয়েড অ্যাপ দিয়ে রুট করা হয় সেক্ষেত্রে এ সম্ভাবনা ১%। কাস্টম রম ইন্সটল করতে গিয়েই সবচেয়ে বেশি ব্রিক এর ঘটনা ঘটে থাকে। আপনি যেহেতু শুধু গেম হ্যাকের জন্য রুট করবেন সেহেতু মোটামুটি নিশ্চিন্তে করতে পারেন। তবে একটু সাবধান থাকবেন, গেম হ্যাক করতে গিয়ে সিস্টেম ফোল্ডার গুলো ডিলেট করে বসবেননা। root >> data >> data >> এই ফোল্ডারটাই সাধারণত গেম হ্যাক করায় ব্যবহৃত হয়। এখানে কোনো কিছু move/copy বা overwrite করতে Xplore অ্যাপটা ব্যাবহার করবেন। এটিতে ঝুঁকি আমার মতে কম, গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো এই অ্যাপে লাল ডট দিয়ে চিহ্নিত করা থাকে। ঐসব ফোল্ডার বা ফোল্ডারের ভিতরের কোনো ডাটা move বা delete একদমই করবেননা যদিনা আপনি অভিজ্ঞ হন। আশা করি উপরোক্ত বিষয়গুলি খেয়াল রাখলে আপনি নিরাপদে রুট কাজে লাগাতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy