জিমেইল একাউন্টের সেটিংস কিভাবে হ্যাকার প্রতিরোধী বা কি করলে অত্যন্ত শক্তিশালী একাউন্ট বলে গন্য হবে?বিস্তারিত জানতে চাই।
3204 views

3 Answers

এজন্য আপনি আপনার জিমেইল আইডির password সংখ্যা,চিহ্ন,অক্ষর ব্যবহার করুন।password কখনো সহজ দিবেন না।যেন কেউ আন্দাজ করতে না পারে।

3204 views

জিমেইলের সিকিউরিটির জন্য 2-Step Verification এর উপরে আর কিছু নেই।

2-Step Verification হলো, জিমেইলের পাসওয়ার্ড ছাড়াও আরও এক ধাপ সিকিউরিটি সিস্টেম। আর সেটা হলো মোবাইলে SMS এর মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঁঠানো।

আপনার জিমেইলে 2-Step Verification অন করা থাকলে Trusted Computer বা আপনার নিজের কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার বা মোবাইল থেকে কেউ আপনার জিমেইলে লগইন করতে গেলেই Google থেকে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড সহ ম্যাসেস আসবে। এই ভেরিফিকেশন কোড ছাড়া কোন ভাবেই আপনার জিমেইলে লগইন করা যাবেনা।

2-Step Verification অন করতে নিচের ধাপগুলি অনুসরন করুন:
১. প্রথমে জিমেইলে লগইন করুন।
২. উপরে ডানপাশের কর্ণারে (যেখানে আপনার ছবি আছে) ক্লিক করে My Account এ ক্লিক করুন।
৩. Sign-in & security তে ক্লিক করুন। [নতুন একটি পেজ আসবে]
৪. সেখান থেকে 2-Step Verification এ ক্লিক করুন। [আবার জিমেইলে লগইন করা লাগতে পারে]
৫. এখানে Primary number এ আপনার সচল মোবাইল নাম্বারটি দিন। 
৬. ডান পাশে 2-Step Verification is: OFF লেখার নিচের Turn on বাটনে ক্লিক করে 2-Step Verification অন করে দিন।

ব্যাস হয়ে গেল। এখন থেকে দূর্ঘটনা বশত আপনার জিমেইলের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও verification কোড ছাড়া আপনার জিমেইলে লগইন করতে পারবে না।

3204 views

জিমেইল একাউন্ট কে সুরক্ষিত রাখতে অনুসরণ করুন নিচের টিপস- তুলনামুলক ভাবে বর্তমানে জিমেইল ব্যবহারকারি দের ই সংখ্যা বেশি, কারন এর সহজ ও চমৎকার ফিচার ও সেবা। আর এই একাউন্টে হয় তো আপনার অনেক জরুরি ও ব্যক্তিগত ফাইল 1. 2-Step Verification: এই ২-স্টেপ ভেরিফিকেশন হলো জিমেইল এর সবচেয়ে নিরাপদ ব্যবস্থা! বর্তমানে প্রচুর পরিমানে একাউন্ট হ্যাক হচ্ছে, আর এই হ্যাক বন্ধ করতে গুগল নিয়ে এসেছে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা! সাধারন ভাবে এটি একটি অতিরিক্ত নিরাপত্তা কোড যা আপনার মোবাইল ফোনে সেন্ড করা হয়, যখনই আপনি নতুন কোন ডিভাইস থেকে আপনার একাউন্টে এন্টার করতে চাইবেন, এই কোড ছাড়া আপনার একাউন্টে এক্সেস অসম্ভব! ২-স্টেপ ভেরিফিকেশন এনাবল করা খুব কঠিন কিছু না, একেবারেই সহজ, আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন, টপ রাইট কর্নারে আপনার নাম এর পাশে ডাউন এরো তে ক্লিক করুন, Accaunt এ ক্লিক করুন, সিকিউরিটি তে ক্লিক করুন, দেখা যাবে 2 STEP VERIFICATION OFF- EDIT এ ক্লিক করুন, এখন আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে সেট আপ করুন, ফোনে একটা কোড সেন্ড করবে, ওই কোড এন্টার করুন, ব্যস হয়ে গেল আপনার সেট আপ। এখন যদি আপনি মোবাইল থেকে যেমন আইফোন থেকে জিমেইল ইউজ করেন, তাহলে ওই পেজ এর নিচে একটা অপশন দেখতে পাবেন Password Genaretor নামে, ওটা তে ক্লিক করুন, নিচেএকটা বক্স আসবে, ওখানে একটা নাম দিন যেমন- Gmail for iPhone, OK প্রেস করুন, নেক্সট পেজ এ ১৬ ডিজিট এর একটা কোড আসবে, এখন মোবাইল দিয়ে লগ ইন করতে চেষ্টা করুন, আপনার পাসওয়ার্ড এর পরিবরতে এই কোড টি এন্টার করুন, ব্যস, হয়ে গেল আপনার ২-স্টেপ ভেরিফিকেশন। এখন আপনার মোবাইল ছাড়া অন্য কেউ আর আপনার একাউন্টে এন্টার করতে পারবে না, করতে চাইলেও আপনার মোবাইলএ একটা কোড আসবে, ওটা ছাড়া অসম্ভব! আর হা,যদি আপনার মোবাইল হারিয়ে ফেলেন তাহলে? সমাধান আছে এর ও, সেট আপ করার পর একটা লিঙ্ক দেখতে পাবেন Show backup codes নামে, ওটা তে ক্লিক করুন, ৫ টা কোড দেবে আপনাকে, মোবাইল হারিয়ে গেলেও এই কোড দিয়ে আপনি একাউন্টে এন্টাআ করতে পারবেন। ওই কোড গুলো টেক্সট অথবা প্রিন্ট করে কোন সুরক্ষিত জায়গায় রাখুন। 2. Enable HTTPS Security: যখন কোন পাবলিক নেটওয়ার্ক (public wireless or non- encrypted networks) অথবা কোন অসুরক্ষিত নেটওয়ার্ক আপনার জিমেইল এ এক্সেস করতে চাইবে, এই HTTP (Hiper Text Trensfer Protocol) তখন আপনার একাউন্ট কে সুরক্ষিত রাখবে। নিচের ছবি লক্ষ্য করুন- Go to Account > Settings> Genaral Always use HTTPs HTTP ইউজ না করা মানে হ্যাকার দের জন্য একটি পথ খোলা রাখা। তাই সর্বদা HTTP কানেকশন ইউজ করুন। আর যেখানেই একাউন্ট ইউজ করেন না কেন, প্রত্যেক বার ইউজ শেসে লগ আউট করুন। 3. Check Granted Account Access প্রত্যেক বার আপনার একাউন্টে লগ ইন করার পরই চেক করুন যে- আপনার একাউন্টে কি কোন সন্দেহ পূর্ণ কার্যকলাপ দেখতে পাচ্ছেন? কারন কোন হ্যাকার একবার আপনার একাউন্টে লগ ইন করতে পারলে সে তার নিজস্ব ফেইক মেইল একাউন্ট আপনার মেইল এর সাতে অ্যাড করে নেবে, আর আপনি হবেন হ্যাক এর শিকার, তা থেকে বাছতে ক্লিক করুন Settings > Accounts and Import > Grant access to your account, দেখুন ওখানে আপনার অজান্তে কোন মেইল একাউন্ট যুক্ত করা আছে কি না, থাকলে বুঝে নিন এত দিন থেকে আপনি বলির পাঁঠা হয়ে চলছেন। র না থাকলে নিচের ছবি লক্ষ্য করুন- ওই মার্ক করা অপশন তা এনাবল রাখুন, তাহলে আপনি ছাড়া অন্য কেউ আপনার কোন মেইল ওপেন করলে ওটা ওপেন ই থেকে যাবে, আর আপনি বুঝে নেবেন যে আপনার আকাউন্ট অন্যের হাতে চলে গেছে। 4. Check Your Filter, Forwarding And POP/ IMAP ২০০৭ সালে একজন বিখ্যাত ডিজাইনার , David Airey’র জিমেইল একাউন্ট হ্যাক হয়ে যায়, সংক্ষেপে ঘটনা হল তিনি একটি খারাপ সাইট ভিজিট করেছিলেন, আর ওই সময় তার জিমেইল একাউন্ট লগ ইন অবস্থায় ছিল, আর ওই সাইটে এমন কিছু লুকানো ফিল্টার ছিল, যার কাজ হল জিমেইল থেকে ডেটা সংগ্রহ অথবা কপি করা, ব্যস। ফিল্টার যেকোনো ডেটা কে অনেক দীর্ঘ মেয়াদী ভাবে অন্যের হাতে পৌঁছে দিতে পারে যতক্ষণ না আপনি তা রিমুভ করছেন। আপনার জিমেইল আকাউন্ট থেকে যান Settings > Filter, দেখুন ওখানে এমন কোন ফিল্টার আছে কি না যা আপনি অ্যাড করেন নি। আরও নিশ্চিত হতে আপনি চেক করুন আপনার “Forwarding and POP/IMAP”, দেখুন ওখানে কোন অপরিচিত ইমেইল আইডি অ্যাড করা আছে কি না। 5. Revoke Unauthorized Access আপনার ফেচবুক অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাইটে কোন এপ্লিকেশন ইউজ করেছেন অথবা করছেন, যা একটিভ করতে আপনার জিমেইল একাউন্ট ইউজ করতে হয়েছে, আর এদের যে কোন একটি এপ্লিকেশনই যথেষ্ট আপনার জিমেইল একাউন্ট কে হ্যাকার এর হাতে তুলে দিতে। সিকিউরিটি পেজ এ গিয়ে উপরের ছবির মতো যে এপ্লিকেশন গুলো আপনি ইউজ করেন না অথবা ইউসে করছেন না, সেগুলো ডিলিট করে দিন। কিছু কিছু এপ্লিকেশন আপনার ব্রাউজার এর কুকি ট্রাক করে, আর কুকি থেকে পেতে পারে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন। Click Revoke Acces. 6. Track Account Activity ভাগ্যক্রমে গুগল জিমেইল এর জন্য এমন একটি বিশেষ সিস্টেম চালু রেখছে যে আপনার আকাউন্ট হ্যাক হয়েছে কি না, অথবা অন্য কেউ অন্য কোন জায়গা থেকে আপনার একাউন্ট ইউজ করেছে বা করছে কি না তা আপনি দেখতে পারেন, তার জন্য আপনার জিমেইল পেজ এর একেবারে নিচে চলে যান, দেখুন ডান দিকে Last Account Activity আছে, তার নিচে লেখা আছে Details নামে একটা লিঙ্ক, ওটা তে ক্লিক করুন, নিচের ছবির মতো একটা পেজ আসবে, এখন মিলয়ে দেখুন টাইম, আইপি এড্রেস এবং লোকেশন দেখাচ্ছে, মিলিয়ে দেখুন আপনার আকাউন্ট ঠিক আছে কি না? 7. Enhance Security Question’s Answer আপনি জেনে অবাক হবেন যে হ্যাকার রা কিন্তু আপনার একাউন্টের নিরাপত্তা প্রশ্নের উত্তর ভেঙ্গে হ্যাক করতে ভালবাসে। তাই আপনার একাউন্ট এর পাসওয়ার্ড সেট করুন সতর্কতার সাতে।

3204 views

Related Questions