6 Answers
মালয়শিয়ান স্যামসাং অামাদের দেশে সবথেকে ভাল 2য় সনি। LED TV 24" বাস্তবে দেখতে অনেক ছোট। ভাল হবে অার কিছু টাকার ব্যাবস্থা করে 32" কিনুন দাম 25-30হাজার অবশ্যই ওয়ারেন্টি সহটা কিনবেন।
http://www.ekhanei.com/en/dhaka/dhaka-city/led-tv/for-sale
http://bikroy.com/bn/ads/ads-in-dhaka-1211?query=LED+TV
আমার মতে LG ব্র্যান্ডের LED TV নিলে খুব ভাল হবে আর LED টিভি কেনার সময় যা খেয়াল রাখতে হয়:বেশি কন্ট্রাস্ট রেসিও,রেজ্যুলেশন,এই চডি নাকি ফুল এইচডি,ডিভিআই পোর্ট ও এইচডিএমআই পোর্ট আছে কিনা,স্পিকারের কোয়ালিটি কেমন,ভিজিএ পোর্ট আছে কিনা(মনিটর হিসেবে ব্যবহারের জন্য),ডিভিবি ইন পোর্ট(ডিশের ছাতা লাগিয়ে সরাসরি ফ্রি ডিস লাইন দেখার জন্য),তবে সব টিভিতে ডিভিবি পোর্ট থাকেনা,এইচডি টিভি অপশন আছে কিনা,ইউএসবি সুবিধা,ওয়ারেন্টি ইত্যাদি দেখে নিতে হয়।
এলইডি টেলিভিশন মূলত এলসিডি টেলিভিশনের আপগ্রেড ভার্সন যেখানে এলইডি ব্যাকলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ডিসপ্লের লিকুইড ক্রিস্টাল এর জন্য । এখন সব স্মার্ট গ্রাহকের প্রথম পছন্দ এলইডি টেলিভিশন । সবাই সবার সাধ্যের মধ্যে পছন্দমাফিক সাইজ অনুযায়ী এলইডি টেলিভিশন কেনার জন্য ব্যতিব্যস্ত । আজকের আর্টিকেলে আমি আলোচনা করবো এলইডি টিভি কেনার আগে যে ৪টি টেকনিক্যাল বিষয় যা আপনি অবশ্যই দেখে নিবেন ।
কন্ট্রাস্ট রেসিওঃ
কন্ট্রাস্ট রেসিও মূলত টেলিভিশনের সবচেয়ে কালো এবং সবচেয়ে সাদা তৈরি করার ক্ষমতার মধ্যে পার্থক্য । কন্ট্রাস্ট রেসিও কম থাকার অর্থ হচ্ছে ছবির কালো অংশটা অনেকটা ধোয়া ধূসর রঙের মতো দেখাবে । বিভিন্ন টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানিগুলো কন্ট্রাস্ট রেসিওর পরিমাপ বিভিন্নভাবে করে থাকে তাই দেখা যায় অনেক ২০০০:১ এর কন্ট্রাস্ট রেসিওর এক কোম্পানির টেলিভিশনের চেয়ে ১০০০:১ কন্ট্রাস্ট রেসিওর অন্য এক কোম্পানির টেলিভিশনের ছবি ভালো আসে । তাই টিভি কেনার আগে কিছু থার্ডপার্টি সাইটে রিভিউ দেখে নিন কিংবা একটু অন্ধকার জায়গায় বা লাইট বন্ধ করে একটু টেলিভিশনটা দেখে টেলিভিশনটা যাচাই করে নিন । (আপনি যদি Walton WC42D12 এই ৪২ ইঞ্চি টেলিভিশনটা আমাদের নির্ধারিত শপ থেকে কম মূল্যে কিনতে চান তাহলে এই লিঙ্কে এসে কুপন আবেদন করুন।আপনি এই সুযোগটা অত্যন্ত সীমিত সময়ের জন্য পাবেন ।)
কালার ডেপথ কিংবা কালার রিপ্রোডাকশনঃ এই বিষয়টা খুব সহজেই চোখে পড়েনা । বেশীরভাগ টেলিভিশন কোম্পানী এটি গ্রাহকের জন্য উপযুক্ত পর্যায় রাখার চেষ্টা করে । যদি মোটামোটি সাশ্রয়ী মূল্যে টিভি কেনেন তাহলে অবশ্যই দেখে নেবেন যেন এটির বিট ডেপথ “৮ বিট পার চ্যানেল” হয় । অবশ্যই পার চ্যানেলের উপর গুরুত্ব দেবেন । যেটা আপনাকে নিশ্চয়তা দেবে এই টেলিভিশনটি মানুষের চোখের জন্য ঠিক আছে । (আপনি যদি Walton WC22D12 এই ২২ ইঞ্চি টেলিভিশনটা আমাদের নির্ধারিত শপ থেকে কম মূল্যে কিনতে চান তাহলে এইলিঙ্কে এসে কুপন আবেদন করুন।আপনি এই সুযোগটা অত্যন্ত সীমিত সময়ের জন্য পাবেন ।)
অ্যাস্পেক্ট রেসিওঃ এই রেসিও মূলত নির্দেশ করে আপনার টেলিভিশনের হাইট এবং ওয়েডট এর মধ্যকার পার্থক্য । ছবির কোয়ালিটির উপর এর কোন প্রভাব নেই । আপনি যেটা টেলিভিশনে দেখতে চাচ্ছেন সেটার সাথে টেলিভিশনের অ্যাস্পেক্ট রেসিও এর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয় । আপনি যদি মুভি বেশী দেখেন সেক্ষেত্রে আপনার টেলিভিশনের অ্যাস্পেক্ট রেসিও বেশী দরকার । আপনি বেশীরভাগ টেলিভিশন পাবেন ১৬:৯ অ্যাস্পেক্ট রেসিওর যা অনেক ক্ষেত্রে বেশ ভালো । (আপনি যদি Walton W32E36D এই ৩২ ইঞ্চি টেলিভিশনটা আমাদের নির্ধারিত শপ থেকে কম মূল্যে কিনতে চান তাহলে এই লিঙ্কে এসে কুপন আবেদন করুন।আপনি এই সুযোগটা অত্যন্ত সীমিত সময়ের জন্য পাবেন ।)
রিফ্রেশ রেটঃএই রেট মূলত নির্দেশ করে প্রতি সেকেন্ডে স্ক্রীনের ইমেইজ কতবার রিফ্রেশ হয় । এটা হিসাব করা হয় হার্জ দিয়ে । টেলিভিশনের বক্সে আপনি রিফ্রেশ রেটটা দেখতে পারবেন । আপনি এই বিষয়ে টিভি কোম্পানিকে কন্ট্রাস্ট রেসিওর থেকে বেশী ভরসা করতে পারবেন । আপনি যদি অ্যাকশান মুভি বেশী দেখেন বা টিভি দিয়ে গেম খেলেন তাহলে রিফ্রেশ রেট যত বেশী হবে আপনার জন্য ততো ভালো হবে । (আপনি যদি Walton W28C20 এই ২৮ ইঞ্চি টেলিভিশনটা আমাদের নির্ধারিত শপ থেকে কম মূল্যে কিনতে চান তাহলে এই লিঙ্কে এসে কুপন আবেদন করুন।আপনি এই সুযোগটা অত্যন্ত সীমিত সময়ের জন্য পাবেন ।)
এই হচ্ছে এলইডি টেলিভিশনের ৪টি টেকনিক্যাল বিষয় যা আপনার টেলিভিশন কেনার আগে দেখা জরুরী । এছাড়া আপনি Walton WT24B26 এই ২৪ ইঞ্চি টেলিভিশনটাও আমাদের কুপন অফারের আল্যে কিনতে পারবেন । কেনার জন্য এই পেইজটা দেখুন ।
সুত্রঃ
এলইডি টেলিভিশনের ৪টি টেকনিক্যাষয়
আপনি সনি কোম্পানির টিবি কিনতে পারেন। খুবই ভালো সার্ভিস দেয়। Sony BRAVIA R550C 40 ৳38000 এই টিভি কিনতে পারেন। কিনার সময় মাস্টার কিনা দেখে কিনবেন।
আপনি দেশীয় ব্যান্ডের মধ্যে নিলে Walton এর Led tv কিনুন।ভালোই সার্ভিস দেয় Walton এর টিভিগুলো।