মুখে মাস কেন উঠে। আমার নাকের নিচে বা দিকে একটা মাস আছে। এ মাস কেন থাকে। আর আমি এ মাস টা তুলে ফেলতে চাই। এখন কিভাবে উঠাব। আর উঠালে কি কোন ক্ষতি হবে।
2518 views

1 Answers

মাসা বা আচিল হলে প্রাথমিক অবস্থাতে কিছু না করে কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি আচিল না যায় তাহলে নিচের উপায়গুলো থেকে যেকোন একটি অনুসরণ করুন- ডাক্ট টেপ (Duct tape) নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানে আচিল আছে শুধু সেখানে এই টেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে এই টেপ তুলে ফেলতে হবে। প্রতি রাতে এটি করুন যতদিন না আচিল উঠে যায়। আচিলের উপর রসুনের একটি কোয়া হাল্কা ছেচে লাগিয়ে এর উপর ব্যান্ডেজ লাগিয়ে রাখুন। ব্যান্ডেজ না লাগালে রসুন পড়ে যাবে আচিলের উপর থেকে। ১ ঘন্টা পর ব্যান্ডেজ তুলে ফেলুন। প্রতিদিন করতে থাকুন আচিল না কমা পর্যন্ত। প্রতিদিন ঘুমানোর আগে আচিলের উপর অ্যাপল সিডার ভিনেগার লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর জায়গাটি ধুয়ে ঘুমাতে যান। ১ মাসের মধ্যে যদি উপকার না পান তাহলে এসব ব্যবহার না করে ডার্মাটোলজিস্টের কাছে যান।

2518 views

Related Questions