1 Answers
অটিজম হচ্ছে মস্তিষ্কের বিন্যাসগত সমস্যা । অটিজম শিশুদের মস্তিষ্ক বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, যার ফলে শিশু শুধুমাত্র নিজের মধ্যে আচ্ছন্ন থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে । শিশু যখন শুধু নিজের মধ্যে আচ্ছন্ন থাকে তখন তার অন্যদের সাথে যোগাযোগ, সামাজিকতা, কথা বলা, আচরণ ও শেখা বাধাপ্রাপ্ত হয়।
তাই একটি অটিস্টিক শিশুর সাথে নিম্ন লিখিত আচরণ গুলো করা যায়ঃ
শিশুটিকে সহজ ভাবে গ্রহণ করুন ও শিশুর বর্তমান অবস্থা মেনে নিয়ে ধৈর্য্যশীল, সহমর্মী ও আন্তরিক হোন ।
শিশুর সাথে ভালো সম্পর্ক তৈরি করুন ।
শিশুর শেখার উপযোগী পরিবেশ তৈরীসহ সঠিক লক্ষ্য নির্ধারণ করুন।
শিশুকে সহজ ভাষায় নির্দেশনা দিন এবং তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করুন ।
শিশুকে তার দৈনন্দিন কাজ করতে সাহায্য করুন ।
কোন কাজ সে সঠিকভাবে করতে পার লে তাকে উৎসাহ দিন (আদর, চুমু, পিঠ চাপড়ে দেয়া প্রভৃতি)।