4 Answers
আমেরিকান পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত প্রথম তিনটি পণ্যের একটি হচ্ছে সানস্ক্রিন। এটি মূলত ব্যবহৃত হয় সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষার জন্য। এটা সবার জানা যে, তীব্র রোদে দিনের পর দিন যাদের কাজ করতে হয়, তাদের ত্বক অমসৃণ ও কালো হয়ে থাকে। তবে সূর্যরশ্মির কবল থেকে ত্বক বাঁচানো মূল কারণ নয়, ত্বকে বুড়িয়ে যাওয়ার ছাপ ঠেকানো এবং স্কিন ক্যানসারের হাত থেকে রক্ষার উপায় হিসেবেও এর প্রয়োজন রয়েছে। ব্যাপারটি যে কতটা গুরুত্বপূর্ণ, একটু ব্যাখ্যা করলেই বোঝা যাবে। কাজের প্রয়োজনে আমাদের কোনো না কোনো সময় বাইরে বের হতেই হয়। কেবল গ্রীষ্মকালে নয়, যেকোনো সময়ই সূর্যরশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে তিনভাবে। এতে আছে তিন রকম অতিবেগুনি রশ্মি। ইউভি এ, বি, সি। ইউডি এ রশ্মি কাপড় ভেদ করেও ত্বকের গভীরে ঢুকে যায়। ফলে শুষ্ক ও খসখসে হয়ে ওঠে ত্বক। রঙ তো কালো হয়ই, পাশাপাশি মুখে এবং চোখের ভাঁজে বলিরেখা পড়ে। অকালেই বুড়োটে ভাব এসে যায় ত্বকে। ইউভি বি রশ্মি আরও ভয়ংকর। এর কারণেই ত্বক হয়ে ওঠে রোদে পোড়া তামাটে, কালচে এবং স্কিন ক্যানসারও হতে পারে এ থেকে। ইউভি সি রশ্মি অবশ্য তেমন ক্ষতিকর নয়। তবে দীর্ঘ সময় ধরে ত্বক যদি রোদে পোড়ে, তাহলে সৃষ্টি হয় আরও কিছু সমস্যা। যেমন ত্বক পাতলা হয়ে যায়, কোষ ক্ষতিগ্রস্ত হয়, মসৃণতা কমে যায়, টানটান ভাব কমে যায় এবং সংক্রমণ ও অ্যালার্জি দেখা দেয়। এগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে গবেষণা চলছিল দীর্ঘদিন থেকেই। ফলাফল সানস্ক্রিন। সূর্যরশ্মির তীব্রতায় ত্বক সুরক্ষিত রাখার একমাত্র দাওয়াই।
L'Oreal SPF 60 সানস্ক্রীন ক্রীম। দারুন কার্যকরী এক সানস্ক্রীন ক্রীম। SPF 60 সানস্ক্রীন একবার হাতে মুখে মেখে রোদে গেলে ৬০০ মিনিট রোদের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে পারবেন নিজেকে। যদি SPF 60 এর কম হয় তবে ঘন ঘন সানস্ক্রীন মাখতে হয়। সারাদিনতো আর সানস্ক্রীন ক্রীম নিয়ে ঘুরবেন না। L'Oreal SPF 60 একবার মাখলেই ৬০০ মিনিট নিরাপদে থাকা যায়। দাম মনে হয় ২০০-২৫০ টাকা । সুপার শপে গেলে পাবেন। আগোরা , স্বপ্ন এগুলোতে।
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন বলিরেখা, পিগমেন্টেশন ইত্যাদি ধরনের বয়সের লক্ষণগুলো বেশিরভাগই দেখা দেয় সূর্যের রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেনের ক্ষতি করায়। নিয়মিত এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার, শুধু বাইরের দূষণ থেকেই ত্বককে রক্ষা করে না, কোলাজেন গঠনেও ত্বককে সাহায্য করে। রোদে বেশিক্ষণ না থাকলে এসপিএফ-১৫ ব্যবহার করুন। তবে সারাদিন বাইরে থাকলে এসপিএফ ৩০-৪৫ ব্যবহার করুন। নিজের ত্বকের প্রকৃতি অনুযায়ী সানস্ক্রিন বেছে নিন। এর কোন ক্ষতি কারক দিক নেই। দাম আপনি পাশের যে কোনো কসমেটিক্স এর দোকানে যানতে পারবেন।।।।
বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত প্রথম তিনটি পণ্যের একটি হচ্ছে সানস্ক্রিন। এটি মূলত ব্যবহৃত হয় সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষার জন্য.এর তেমন ক্ষতিকর কোনো দিক নেই।