টেনসন থেকে বাছঁতে চাই কি ভাবে?

সুমা নামের একটি মেয়েকে আমি ভালবাসি আমার প্রাণের চেয়ে ও বেশি। কিন্তু আমি থাকে ভুলে যেতে চাই কারন আমার ফ্যামেলিকে আমি দুঃখ দিতে পারবোনা। আমার ফ্যামেলি আমার খালাতো বোনের সাথে বিয়ের ঠিক করে রেখেছে আমার খালাতো বোন আমাকে ভালবাসে আর আমি ভালবাসি সেই সুমা নামের মেয়েটিকে. কিন্তু সুমার সাথে এখন ও প্রতিদিন আমি কথা ফোনে কথা বলি। সুমা কে আমি এখন ও কিছু বলিনি যে আমার বিয়ের ঠিক হয়ে আছে আগে যে ভাবে কথা বলে ছিলাম ঠিক সেই ভাবে এখন ও কথা বলেই যাচ্ছি। এখন আমি সুমাকে কি ভাবে বুঝাবো কি ভাবে থাকে দুঃখ দেবো কিছুই মাথায় আসছে না। আমি সুমাকে খুশি মনে বিদায় দিতে চাই আমার জিবন থেকে। কিন্তু কি ভাবে তার জন্য আপনাদের কাছ থেকে বুদ্ধি চাই, আমি পারবো না আমার মা বাবা কে দুঃখ দিতে আমি পারবো না সবার স্বপ্নকে ধংস করে দিতে। সবার খুশির জন্য আমি আমার ভালবাসা ত্যাগ করে দিতে চাই। কিন্তু ভালবাসার মানুষকে কি করে বুঝাবো প্লিজ বলে দিন...??? আর আপনাদের সাইট টা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি এ রকম সাইট কখন ও ইউস করিনি তাই সব কিছু বেশি বুঝতে পারতেছি না। আমার উপর কেউ রাগ করবেনা অনেক কিছু ভুল হতে পারে। আর আমি রিপ্লাই দেয়ার যায়গাটা খুজে পাইনা কষ্ট করে আমাকে বুঝিয়ে দেবেন প্লিজ. এই সাইটের সব এডমিন ভাইদের অনেক অনেক ধন্যবাদ....
3018 views

5 Answers

এটা কোন ব্যাপার ছিল না কিন্তু ,  এখন কথা হচ্ছে আপনি চান তাকে হাসি মুখে বিদায় করতে।  আপনি সুমাকে যতটুকু ভালবাসেন সেও যদি আপনাকে ততটুকুই ভালবাসে, তাহলেই এটা সম্ভব, সুমাকে বিষয়টা আস্তে আস্তে বুঝিয়ে বলুন, কিন্তু একদিনে বলতে যাবেন না, আপনি এ ভাবে বলতে পারেন, আমরা যেহেতু একজন আরেক জনকে ভালবাসি তাই সবাই সবার ভাল চাই।  

3018 views Answered

সত্যিকারের ভালোবাসার মানুষ হলে অবশ্যই আপনার কথা তে একমত হবে,আপনি তাকে বুঝিয়ে বলুন যে আপনার সাথে তার এই সম্পর্ক চালানো সম্ভব না আপনার মা-বাবার কথা বুঝান, আপনি তাদের অমতে যাবেন না, এইসব বুঝান,। আর উত্তরের নিছে মন্তব্য করুন লেখা থাকে ওইখানে ক্লিক করে রিপ্লাই করতে পারেন

3018 views Answered

একথা তো আর চাপা থাকবে না।একদিন না একদিন তাকে বলতেই হবে না সে জানতে পারবে। তাই যত তারাতারি পারেন বলে ফেলুন।কারন এই সম্পর্ক যদি আরো গভীর হয়ে যায় তাহলে মুস্কিল হয়ে যাবে।

3018 views Answered

আপনি তাকে বলতে পারেন যে এ বিয়েতে আপনার কোন মত নাই তবুও করতে হচ্ছে কারন বাবা -মার অসম্মানি হবে তাই। বলতে পারেন আপনি তাদের বুঝিয়েছেন কিন্তু তারা বুঝতে চায় না। তারা তাদের সিদ্ধান্তে অটল। তাই বাধ্য হয়েই আপনার এ বিয়েটা করতে হচ্ছে। ক্ষমা চেয়ে নিবেন তার কাছে। সে যতই আপনাকে হাসি মুখে বিদায় দিক কিন্তু তার গভিরে না দেখা কস্টগুলো আপনাকে বুঝতে দিবে না।

3018 views Answered

এখানে দেখুন http://www.beshto.com/questionid/16017

3018 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps