1 Answers
বাজারে অনেক ধরনের সাবান রয়েছে। প্রথমত বড়দের সাবান এবং ছোটদের সাবান। ছোটদের জন্য আলাদা সাবান হয়, বড়দের জন্য আলাদা সাবান হয়। প্রথম ভাগ হলো এটা। এরপর একেকজনের ত্বক অনুযায়ী সাবান হয়। তৈলাক্ত ত্বকের জন্য একধরনের সাবান, শুষ্ক ত্বকের জন্য আরেক ধরনের সাবান। স্বাভাবিক ত্বকের জন্য এক ধরনের সাবান। এটির পার্থক্য বুঝতে হবে। যার যার ত্বক অনুযায়ী সেটি ব্যবহার করলে সবচেয়ে ভালো। তবে শীত আর গরমের তো একটি পার্থক্য থাকবে। কারণ গরমের দিনে তেল ঘাম শরীর থেকে বেশি বের হয়। শীতের দিনে সাবানের ব্যবহার কমিয়ে দিতে হবে। নয়তো ত্বক শুষ্ক হয়ে যাবে। মোট কথা, শরীর যাতে বেশি শুষ্ক না হয় এবং আর্দ্রতা যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
2986 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy