1 Answers
সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের দুই উর্ধ্বতন কর্মকর্তা ঢাকা এসেছেন। আগামীকাল রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন ফেসবুকের ওই দুই কর্মকর্তা।
তাঁদের একজন ফেসবুকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দীপালি লিবারেন এবং আরেকজন ফেসবুকের দক্ষিণ এশিয়ার আইন বিশেষজ্ঞ বিক্রম লাংয়ে।
বাংলাদেশের ফেসবুক সংক্রান্ত বিষয়ে তদারকি করছেন ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাশ।
তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রেরিত দুজন ফেসবুক প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকি এবং বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সাথে সাক্ষাৎ করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy