৫ ডিসেম্বর ২০১৫ অনুযায়ী স্বর্ণের বাজারমূল্য কত?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
3040 views

1 Answers

দেশের বাজারে আবারও কমল সোনার দাম। নতুন দাম অনুযায়ী বিভিন্ন মানের সোনায় ভরিপ্রতি ১ হাজার ২২৪ টাকা পর্যন্ত কমছে। সারা দেশে সোনার নতুন দর আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজুস জানিয়েছে, নতুন দর অনুযায়ী, প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ১৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩২ হাজার ৫৪২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২১ হাজার ৪৬১ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৮৭৪ টাকা।

শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম চলছে ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২২ হাজার ৬৮৬ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা। এর আগে গত ৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর থেকে সোনার দাম কমিয়েছিল বাজুস। আর এক মাসের ব্যবধানে সোনার দাম দ্বিতীয়বারের মতো কমালো। বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, মানুষের স্বর্ণ কেনার প্রবণতা বাড়ানোর জন্যই সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সোনার দাম কমানো হয়েছে।

3040 views Answered

Related Questions

Next steps