ল্যাপটপ হ্যাং?
2 Answers
Power বাটন চেপে ধরে রাখুন, ইমারজেন্সি Shut Down হবে, কখনই ব্যাটারি খুলে নিবেননা, এতে হার্ডওয়্যার হঠাৎ পাওয়ার সাপ্লাই না পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হবে। ইমারজেন্সি Shut Down করলে ল্যাপটপ নিজ থেকে হার্ডওয়্যার গুলোর কার্যক্রম বন্ধ করে দিয়ে তারপর নিরাপদ ভাবে অফ হবে। সূত্র: https://answers.yahoo.com/question/index?qid=20091216135758AA7qHRa
হ্যাং হলে করনীয় কি? অনেকে আছেন যারা হ্যাং হওয়া মাত্র পিসিকে সাথে সাথে রিস্টার্ট করে দিন। এরূপ করা মোটেও ঠিক না। কেননা এর ফলে সিপিইউ এর যন্ত্রাংশের উপর ভীষন চাপ পড়ে মাঝে মাঝে এগুলো নষ্ট পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে প্রসেসর, রেম, হার্ডডিস্ক ইত্যাদি। সুতরাং এক্ষেত্রে সতর্ক থাকবেন। হ্যাং এর সমস্যা টি সাথে সাথে দূর করার জন্য আপনি যা যা করতে পারেন তা হল- প্রথমে আপনি Taskbar এ যান। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Start task manager এ ক্লিক করুন। অনেক সময় হ্যাং এর মাত্রা বেশী হলে মাউস অপশনস্ পর্যন্ত কাজ করেনা। তখন Start task manager অপশনস্ টি আনার জন্য কিবোর্ড থেকে পর্যায়ক্রমে Ctrl, Alt, Del একসাথে চাপুন। তারপর Windows task manager অপশনস্ টি মনিটরে দেখতে পাবেন। এবার সেখান থেকে Application ট্যাব টি সিলেক্ট করুন। (ডিফল্টভাবে Application ট্যাব টি সিলেক্ট করা থাকে। যদি না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে নিবেন।) তারপর Task এ আপনার প্রোগ্রাম গুলোকে এবং status এ প্রোগ্রাম গুলো কি অবস্থায় আছে দেখতে পাবেন। যেমন হ্যাং অবস্থায় না থাকলে প্রোগ্রাম টির status এ Running লিখাটি দেখাবে। আপনি সেখান থেকে আপনার যে প্রোগ্রাম টি হ্যাং হয়ে আছে সে প্র্র্রোগ্রাম টির উপর ক্লিক করুন। উল্লেখ্য যে, হ্যাং হওয়া প্রোগ্রাম টির status এ আপনি Not Responding লিখাটি দেখতে পাবেন। এবার নিচে গিয়ে প্রথমে থাকা End Task লিখাটিতে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার সামনে একটি নাটিফিকেশন আসবে। আপনি সেখান থেকে End Now লিখাটি তে ক্লিক করুন। ব্যাস হ্যাং চলে যাবে। যদি না যায় তাহলে এভাবে কয়েকবার করতে থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy